মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গাধার দুধ সুপার টনিক, ভিডিওয় মানুষকে খাওয়ার পরামর্শ দিলেন বাবা রামদেব

দেবস্মিতা | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক:  ফের সংবাদ শিরোনামে বাবা রামদেব। প্রতিবারই কিছু না কিছু অদ্ভুতূড়ে ঘটনার কথা বলে সামনে আসেন তিনি। এবার গাধার দুধ খাচ্ছেন যোগগুরু। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও।  

 

 

শুধু খাচ্ছেন এমনই নয়, সামনে আসা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গাধার দুধ খাওয়ার উপকারিতা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি। তাঁকে এও বলতে শোনা যায়, জীবনে প্রথমবারের জন্য এই দুধ খাচ্ছেন রামদেব। গাধার দুধ খেতে খুবই সুস্বাদু। যোগগুরু এরপরই বলতে শুরু করেন, এই দুধ খেলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হাড়ের ক্ষয় প্রতিরোধ ক্ষমতাও বাড়ে। মানুষ সাধারণত গরু, মোষের দুধ সবচেয়ে বেশি খান। ছাগলের দুধও খান অনেকে। কিন্তু গাধার দুধ কেউ খান না। এতে তাদেরই লোকসান হয়। এই দুধ সুপার টনিক হিসাবে কাজ করে। শুধু তাই নয়, পাশাপাশি স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্যও দারুণ কাজ দেবে গাধার দুধ।

 

 

গাধার দুধের উপকারিতা বোঝাতে গিয়ে তিনি উল্লেখ করেন মিশরের রাণী ক্লিওপেট্রার কথা। প্রসঙ্গত, ক্লিওপেট্রা ৫১ খ্রিষ্ট পূর্বাব্দ থেকে ৩০ খ্রিষ্ট পূর্বাব্দ পর্যন্ত মিশরে রাজত্ব করেছিলেন। অপরূপ সৌন্দর্যের জন্য তিনি বিখ্যাত ছিলেন। সেই তিনিও নাকি গাধার দুধ দিয়ে তৈরি কসমেটিক ব্যবহার করতেন। এমনকি স্নানের জলেও মেশাতেন গাধার  দুধ।

 

 

বাজারমূল্য অনুযায়ী, গাধার দুধের দাম বেশ ব্যয়বহুল। গরুর দুধ যেখানে এক লিটার পিছু ৬৫ টাকা মূল্যে বিক্রি করা হয় সেখানে পাঁচ হাজার থেকে সাত হাজার টাকা লিটার গাধার দাম। তবে যোগগুরু এসব জানালেও বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডাক্তারের পরামর্শ ছাড়া এই দুধ খাওয়া উচিত নয়। কারণ গাধার দুধ বাকিদের মতো সহজপাচ্য নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া