বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৯ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: নিজেদের অভিবাসন নীতি পরিবর্তন করল কানাডা। বেশ কয়েকটি নতুন শর্ত দিয়েছে কানাডা সরকার। ফলে কানাডার বসবাসকারী প্রচুর অস্থায়ী কর্মী এবং পড়ুয়ারা সমস্যায় পড়তে পারেন। এদের মধ্যে বেশিরভাগই ভারতীয় রয়েছেন। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার জানিয়েছেন ট্রুডো সরকার তাদের যেমন নির্দেশ দিয়েছেন তারা সেইমতো কাজ করছেন। কানাডার নতুন অভিবাসন নীতি তারই প্রধান অঙ্গ।
নতুন এই নিয়মের ফলে কানাডার বসবাসকারী ভারতীয়রা নতুন করে সমস্যায় পড়তে পারেন বলেই মনে করা হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগই অস্থায়ী কর্মী এবং পড়ুয়া। জানা গিয়েছে আগামী বছরেই প্রায় ৫ মিলিয়ন অস্থায়ী পারমিটের সময়সীমা শেষ হতে চলেছে। এগুলি যদি ফের একবার পুর্ননবিকরণ না করা হয় তাহলে এরা সকলেই সমস্যায় পড়বেন। যদি এবিষয়ে কানাডা সরকার নিজের সিদ্ধান্তে অটল থাকে তাহলে সেখান থেকে প্রচুর ভারতীয়কে নিজেদের দেশে ফিরতে হবে।
জানা গিয়েছে প্রায় ৭ লক্ষ ৬৬ হাজার পড়ুয়া সেখানে রয়েছেন। এদের সকলেরই সময়সীমা শেষ হয়ে যাবে দ্রুত। এরা সকলেই বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে সেখানে রয়েছেন। তাই মাঝপথে তারা সেখান থেকে চলে আসতেও পারবেন না। তবে তাদের যদি সেখানে থেকেই পড়া চালিয়ে যেতে হয় তাহলে অবিলম্বে কানাডা সরকারকে এবিষয়ে চিন্তাভাবনা করতে হবে।
নতুন নিয়ম অনুসারে বিদেশ থেকে আসা প্রতি ব্যক্তিকে প্রতি তিনমাস অন্তর নিজেদেরকে আপডেট করতে হবে। যদি সেখানে কোনও খামতি থাকে তাহলে সেখানে কানাডা সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পারে। কানাডাতে ১.৬ মিলিয়ন ভারতীয় রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই প্রাথমিক ভিসা নিয়ে সেখানে রয়েছেন। তবে তারা যদি নিজেদের ভিসা আপডেট করতে না পারেন তাহলে আগামীদিনে কাজের ক্ষেত্রে তাদেরও সমস্যা হবে বলেই মনে করা হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?