মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | তিন বছর ফোন ছুঁয়ে দেখেননি! এই মহিলা আইএএসের সাফল্যের দোরগড়ায় পৌঁছনোর গল্প শুনলে গায়ে কাঁটা দেবে আপনার

দেবস্মিতা | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: আজকালকার দিনে ফোন ছাড়া, সোশ্যাল মিডিয়া ছাড়া কয়েক মুহূর্ত থাকা সম্ভব নয়। সেখানে তিন বছর ছিলেন সেসব ছাড়া। আর তাতেই মিলল সাফল্য। ইউপিএসসি পাশ করে আজ তিনি একজন সফল আইএএস। তাঁর সাফল্যের শিখরে ওঠার গল্প অনুপ্রেরণা যোগাবে আপনাকেও। 

 


তিনি নেহা ব্যাডওয়াল। জন্ম রাজস্থানের জয়পুরে এবং বেড়ে ওঠা ছত্তিশগড়ে। বাবা ছিলেন সিনিয়র ইনকাম ট্যাক্স অফিসার। চাকরি সূত্রে প্রায়ই বাবাকে বদলি হয়ে যেতে হত। এর ফলে তিনি ছোটবেলায় এক জায়গায় বেশিদিন থাকতে পারেননি। বারবার বদল করতে হয়েছে স্কুল। তিনি পড়াশোনা করেন জয়পুরের স্কুলে। কিন্তু কিছুদিনের মধ্যেই বাবার বদলির কারণে ভোপালের কিডজি হাই স্কুলে ভর্তি হন। এরপর ছত্তিশগড়ের ডিপিএস বিলাসপুর স্কুলে পড়াশোনা করেন। বরাবরই ভাল ছাত্রী ছিলেন নেহা। স্কুলের পর্ব শেষ করে রায়পুরের ডিবি গার্লস কলেজে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে প্রথম স্থান লাভ করেন তিনি। 

 

 

তিনি জানিয়েছেন, বাবাই ছিলেন তাঁর অনুপ্রেরণা। বাবাকেই দেখেই তিনি সিভিল সার্ভিসে আসতে চেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় পাশ করার পর শুরু হয় তার আসল লড়াই। সে যাত্রাপথ খুব একটা সোজা ছিল না নেহার। প্রস্তুতি শুরু করেন ইউপিএসসির জন্য। প্রথম তিনবার সফল হতে পারেননি তিনি। এরপর তিনি সিদ্ধান্ত নেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন। এমনকি ধরতেন না ফোনও। যেতেন না পরিবারের কোনও অনুষ্ঠানে। প্রথমের দিকে ইউপিএসসি পাশ করতে না পারলেও এই সময় তিনি একাধিকবার এসএসসি পরীক্ষায় পাশ করেন। কিন্তু সে চাকরি তিনি নেননি, তার লক্ষ্যই ছিল আইএএস অফিসার হওয়া। অবশেষে চতুর্থবারের চেষ্টায় ভাগ্যে শিঁকে ছেড়ে তাঁর। ২০২১ সালে মাত্র চব্বিশ বছর বয়সে পাশ করেন ইউপিএসসি। ছুঁলেন স্বপ্নকে। হলেন একজন আইএএস অফিসার। যিনি একটা সময়ে সব কিছু থেকে দূরে ছিলেন, সফলতা আসার পর সেই নেহারই ২৮ হাজারের ওপর ইনস্টাগ্রামে ফলোয়ারস। সেখানে তিনি এখন ভারতের অন্যতম কঠিন পরীক্ষা পাশ করার গল্প বলে উদ্বুদ্ধ করেন সকলকে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া