বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | জঙ্গি নাশকতার আশঙ্কা, নাগরিকদের বাংলাদেশে যেতে কড়া বার্তা ব্রিটেনের

RD | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ১৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হিংসাবিধ্বস্ত বাংলাদেশ। বিগত কয়েকমাস ধরেই সেদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। এই অবস্থায়  ভিন্নধর্মী ও বিদেশিদের উপর হতে পারে জঙ্গি হামলা। এই আশঙ্কায় দেশবাসীকে বাংলাদেশ সফরে না যাওয়ার পরামর্শ দিল ব্রিটেন।

ব্রিটেনের প্রশাসন মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে। সেখানে জানানো হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। ফলে এই সময় সেখানকার  ধর্মীয় স্থান, জনাকীর্ণ এলাকা ও রাজনৈতিক সমাবেশের পাশাপাশি স্পর্শকাতর জায়গাগুলোতে না যাওয়াই উচিত।  

ব্রিটেনের জারি করা নির্দেশিকায় সরাসরি উল্লেখ না করা হলেও রয়েছে যে, "কিছু গোষ্ঠী এমন লোকদের নিশানা করেছে যারা ইসলাম ধর্মের নয় ও তাদের ধর্মীয় বিশ্বাসও পৃথক।" নির্দেশিকায় সংযোজন, "সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে মাঝে মধ্যেই হামলা হয়েছে । পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা হয়। এর মধ্যে বাংলাদেশের মূল বড় শহরগুলি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) হামলার অন্তর্ভুক্ত রয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষ পরিকল্পিত আক্রমণগুলিকে ব্যহত করতে কাজ চালিয়ে যাচ্ছে।"

সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা ছাড়াও, ব্রিটেন সরকার বাংলাদেশে সশস্ত্র ডাকাতি, হিংসা, অপরাধ এবং ধর্ষণ সহ অন্যান্য সম্ভাব্য হুমকির বিরুদ্ধেও সতর্ক করেছে।

একজন ক্ষমতাসীন লেবার এমপি মঙ্গলবার হাউস অফ কমন্সে বাংলাদেশের অবস্থা অবহিত করার কয়েক ঘন্টার মধ্যেই নির্দেশিকা জারি করা হয়। কিয়ার স্টারমার নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ব্রিটেনের তরফে ভারতের পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। জনবিক্ষভের জেরে গত ৫ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা। এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বভার দেওয়া হয় নোবেলজয়ী মহম্মদ ইউনূসকে। এর পর থেকেই সেখানে অত্য়াচারের ঘটনা বাড়ে। মাথাচারা দেয় মোলবাদীরা। সেদেশে বিপন্ন সংখ্যালঘুরা। ভেঙে ফেলা হয় অসংখ্য মন্দিরে। অত্যাচার চলে হিন্দু মহিলাদের উপর। নারকীয় এইসব ঘটনার পরও হাতগুটিয়ে ইউনূস সরকার। বরং হিন্দুদের শান্তিপূর্ণ আন্দোলনের মুখ চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার করা হয়। কোনও আইনজীবী না মেলায় আরও একমাস জেলেই কাটাতে হবে তাঁকে। এই প্রেক্ষিতে ব্রিটেনের নির্দেশিকায় ঢাকার চাপ বাড়ল বলেই মনে করা হচ্ছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া