মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শিকে ছিঁড়ল না শিন্ডের ভাগ্যে, মহারাষ্ট্রের মসনদে ঘুরেফিরে এলেন ফড়নবিসই!

Riya Patra | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৮ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জোটের জট কাটল কি? এখনও স্পষ্ট নয় তা, তবে দীর্ঘ জল্পনার অবসানে মহারাষ্ট্রের মসনদ নিয়ে যে তথ্য বুধবার বেলায় এল, তাতে চমক রইল না কিছুই। গত কয়েকদিন ধরে যা নিয়ে আলোচনা, জল্পনা, তাতে সিলমোহর দিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন দেবেন্দ্র ফড়নবিস। যার অর্থ, সমঝোতায় খুশি থাকতে হল একনাথ শিন্ডকে। ওয়াকিবহাল মহলের মতে, মহারাষ্ট্রে বিজেপি বুঝিয়ে দিল, জোট হলেও, ক্ষমতা, রাশ এবং  চূড়ান্ত সিদ্ধান্ত এখনও তাদের হাতেই।

গত কয়েকদিকে আলোচনা, বৈঠকে সমাধান আসেনি। বুধবার সকালে মহারাষ্ট্র বিজেপি বৈঠকে বসে। সেদিনই সর্বসম্মতিক্রমে রাজ্য বিজেপি পরিষদীয় দলের নেতা হিসাবে দেবেদ্র ফড়নবিসের নামে একমত হয়। নির্মলা সীতারামন এবং বিজয় রূপাণীও আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বলে সূত্রের খবর। তার পরেই একপ্রকার ঠিক হয়ে যায়, কুরসিতে বসতে চলেছেন তিনিই। ১১ দিনের জল্পনার অবসানে মুখ্যমন্ত্রী পেতে চলেছে মহারাষ্ট্র। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। 

 

আগামিকাল, বৃহস্পতিবার মুম্বইয়ের আজাদ ময়দানে তৃতীয় দফায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। একই সঙ্গে জানা গিয়েছে ৬-১ ফর্মুলায় গঠন হবে মন্ত্রিসভা। অর্থাৎ কোনও দলের প্রতি ৬ জন বিধায়কে পিছু একজন করে মন্ত্রী হবেন সে রাজ্যে। হিসেব তাই হলে, সবথেকে বেশি মন্ত্রী থাকবে গেরুয়া শিবিরের কাছে। একনাথ শিন্ডের শিবিরকে দেওয়া হতে পারে ১২ এবং পাওয়ার শিবির পেতে পারে ৯-১০ মন্ত্রী। যদিও সরকার গঠনের বিষয়ে, অজিত পাওয়ার কখনওই মুখ্যমন্ত্রী দৌড়ে ছিলেন না, কিন্তু তাঁর দাবি, মন্ত্রিসভায় আসন সমান হয় যেন শিন্ডে শিবিরের সঙ্গে। অন্যদিকে শিন্ডের মূল দাবি স্বরাষ্ট্রমন্ত্রক। সরকার গঠনে জট কতটা কাটে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 


২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জোট মহাজুটি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া