মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৬ : ২১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ভারতের একাধিক রাজ্য। আজ, বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে তেলেঙ্গানায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পন অনুভূত হয়েছে অন্ধ্রপ্রদেশেও। এখনও পর্যন্ত কোনও রাজ্যেই প্রাণহানির খবর মেলেনি।
ন্যাশনাল সেন্টার ফর সেসিমোলজি সূত্রে খবর, আজ, বুধবার সকাল ৭টা বেজে ২৭ মিনিটে তেলেঙ্গানার মুগুলু জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৩। কম্পনের উৎসস্থল ছিল ১৮.৪৪ ডিগ্রি উত্তর এবং ৮০.২৪ ডিগ্রি পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল ৪০ কিলোমিটার অন্দরে। ভূমিকম্পে এখনও পর্যন্ত প্রাণহানি, বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ভূমিকম্পের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে মাগুলু জেলায়। সিসিটিভি ফুটেজেও কম্পনের শিউরে ওঠা দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় সূত্রে খবর, কম্পনটি ছ'-সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল। এর জেরেই ভয়ে, আতঙ্কে বাড়ি, ফ্ল্যাট থেকে রাস্তায় নেমে আসেন বাসিন্দারা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার ধারের বিভিন্ন দোকানের ফ্যান, জানলা কেঁপে ওঠে কিছুক্ষণের জন্য।
গত মাসের শেষেই ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর জেরে প্রবল বৃষ্টিতে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে চরম ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। তামিলনাড়ুর একাধিক জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তেলেঙ্গানায় ঝড়বৃষ্টিতে উপড়ে পড়েছিল একাধিক গাছ। জলমগ্ন ছিল রাস্তাঘাট। ঘূর্ণিঝড় দূরে সরতেই এবার ভূমিকম্পের জেরে ছড়াল আতঙ্ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?