বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নয়া ভাইরাসের দাপট শুরু! প্রাণ গেল ১৫ জনের, আক্রান্ত হলেই চোখ থেকে অঝোরে ঝরবে রক্ত

Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৪ ১৫ : ১৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: করোনার পর নয়া ভাইরাসের দাপট শুরু বিশ্বে! এবার আতঙ্ক ছড়াল মারবার্গ ভাইরাস। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত বর্তমানে। মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর আশঙ্কা রয়েছে বলেই ১৭টি দেশে জারি হল সতর্কতা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মূলত আফ্রিকার রুয়ান্ডায় হু-হু করে ছড়াচ্ছে মারবার্গ ভাইরাস। যাকে 'ব্লিডিং আই' ভাইরাস বলেন বিজ্ঞানীরা। এই ভাইরাসে আক্রান্ত হয়ে রুয়ান্ডার ১৫ জনের মৃত্যু হয়েছে। গত দু'মাসের মধ্যে যে গতিতে এই ভাইরাস ছড়াচ্ছে, তাতেই নতুন করে দুশ্চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। 

মারবার্গ ভাইরাসের আতঙ্ক ছড়াতেই ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে আফ্রিকার বিভিন্ন দেশে ভ্রমণে সতর্কতা জারি করা হয়েছে। আফ্রিকার রুয়ান্ডা, বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কঙ্গো, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, গ্যাবন, কেনিয়া, উগান্ডার পাশাপাশি দক্ষিণ আমেরিকার বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, ডমিনিকান রিপাবলিক, একুয়েডর, গুয়েনা, পানামা এবং পেরুতে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পর্যটকদের। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মারবার্গ ভাইরাস বাদুড় থেকে মূলত ছড়ায়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করলেও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন। মারবার্গ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, তীব্র মাথাব্যথা, বমি, ডায়েরিয়া, পেট ব্যথা, ওজন হ্রাস, মানসিক অস্থিরতার মতো উপসর্গ দেখা দেবে। আক্রান্ত হওয়ার কিছুদিনের মধ্যেই রক্তবমি, রোগীর চোখ, নাক, কান, মুখ এবং মহিলাদের যোনি থেকে রক্তক্ষরণ শুরু হতে পারে। শরীরে অতিরিক্ত রক্তক্ষরণ ও অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। 

১৯৬১ সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রথমবার মারবার্গ ভাইরাস ছড়িয়েছিল। এর জন্য কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। কোনও ভ্যাকসিন আবিষ্কার হয়নি। সাধারণত অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে যেভাবে চিকিৎসা করা হয়, এক্ষেত্রেও সেভাবেই রোগীদের দেখভাল করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া