বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৭Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ কোরিয়ায় জারি হল সামরিক শাসন। আচমকাই বিরোধী দলের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ এনে কোরিয়ার রাষ্ট্রপতি ইউন সুক ইয়ল মঙ্গলবার ঘোষণা করলেন এহেন সিদ্ধান্তের কথা।
মঙ্গলবার সে দেশে চলছিল বাজেট অধিবেশন। সে নিয়ে সংসদে বাঁধে বাকবিতণ্ডা। তার মাঝেই এহেন সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি। বিরোধী দলকে রাষ্ট্রবিরোধী শক্তি বলে দাগিয়ে দিলেন। জাতির উদ্দেশে টিভিতে এদিন ভাষণ দেন তিনি। সেখানেই ঘোষণা করেন, উত্তর কোরিয়ার হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং সাধারণ মানুষের স্বাধীনতা ও সুখ কেড়ে নেওয়া রাষ্ট্রবিরোধী শক্তিকে নির্মূল করার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর অভিযোগ, বিরোধী শক্তি উত্তর কোরিয়ার প্রতি সহানুভূতিশীল থাকায় তাঁর দেশ পঙ্গু হয়ে যাচ্ছে। তা থেকে দেশবাসীকে রক্ষা করতে এই পদক্ষেপ নিচ্ছেন তিনি। বিরোধীরা মোটেই জনগণের জীবন জীবিকার বিষয়টি নিয়ে ভাবিত নয়। প্রসঙ্গত, উত্তর কোরিয়ায় কমিউনিস্ট শাসন চলছে বর্তমানে।
এদিন সংসদে ইউনের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি পরের বছরের বাজেট বিল নিয়ে সংসদে বাদানুবাদ চালাতে থাকে। তার মধ্যেই ঘটে এই কাণ্ড। এই ঘোষণার পর বিরোধী দলের তরফে দাবি করা হয়, জরুরি অবস্থা জারি হলে তার বিরোধিতা করা হবে। তাতে জনগণের সহমত থাকবে। ইউন জানান, দেশের জাতীয় পরিষদ অপরাধীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এর ফলে উদার গণতান্ত্রিক ব্যবস্থা বদলে যেতে পারে। দক্ষিণ কোরিয়ার ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই অবস্থা জারি করা জরুরি হয়ে পড়েছে। তবে যত তাড়াতাড়ি সম্ভব রাষ্ট্রবিরোধী শক্তিকে উৎখাত করে দক্ষিণ কোরিয়াকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি। ইতিমধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলির প্রবেশদ্বার সিল করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী নিয়ন্ত্রিত সংসদের সঙ্গে ইউনের মতবিরোধ চলে আসছে। তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। সে নিয়েও তদন্তের দাবি করে আসছে বিরোধীরা। তার মধ্যেই আচমকা এই ঘটনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?