বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দুর্মূল্যের বাজারে রোজই বেড়ে চলেছে সংসারের খরচ! কীভাবে সামলাবেন? জানুন সহজ টিপস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ০৪ : ৩১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: একে তো দৈনন্দিন পাহাড় প্রমাণ খরচ, গোদের উপর বিষফোঁড়া ইএমআইয়ের বোঝা। প্রয়োজনীয় চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে জিততে পারে না বেতন বাড়ার অঙ্ক। তাই তো দুর্মূল্যের বাজারে আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য রেখেই সাজাতে হয় খরচের খাতা। জানতে হয় ব্যয় কাটছাঁট করার কৌশল। নচেৎ টানাটানিতে পড়ার আশঙ্কা থাকে মাসের শেষে। আসলে খরচ বাঁচানোর মূল মন্ত্র হল, সাধ্যের মধ্যে বেঁধে রাখতে হবে সাধ। যতটা আয়, সেই বুঝেই সাজাতে হবে সংসারের ব্যয়। অনেক বাড়িতে মহিলাদের কাঁধে থাকে সংসারের সেই সমস্ত খরচ চালানোর দায়িত্ব। যেখানে মা-ঠাকুমাদের টোটকাই বাঁচাতে পারে খরচ। 

সংসার খরচ যতই বাড়ুক, সবটা ব্যয় না করে প্রতিদিন সাশ্রয় করার চেষ্টা করুন। দিনের হিসেবে তা অল্প বলে মনে হলেও, মাসের শেষে ওই অল্পস্বল্প বাঁচানো টাকাই আসে অনেক কাজে। সারা দিনে যেটুকু খুচরো বাঁচছে বা নানা জায়গা থেকে ফেরত পাচ্ছেন তা একটি নির্দিষ্ট জায়গায় জমাতে পারেন। 

প্রতি মাসে ইএমআই, অন্যান্য ঋণ, বিল ইত্যাদির টাকা জমা করার দিন ভুললে চলবে না। কারণ অনেক সময় নির্দিষ্ট দিনের পরে অতিরিক্ট চার্জ দিতে হয়। যা সার্বিকভাবে মাসিক খরচে প্রভাব ফেলে। মাসিক মুদির দোকানে বকেয়া না রাখার চেষ্টা করুন।

মাসের প্রথমে অত্যাবশ্যকীয় জিনিসপত্রের তালিকা তৈরি রাখুন। তালিকায় সামান্য বিলাসিতা থাকলে থাকুক। তবে আগে কিনুন দরকারি সামগ্রী। প্রয়োজন না হলে সংসারের জন্য বাড়তি কিছু কিনবেন না। এতেই সংসারের বাজেট ধরে রাখতে পারবেন।

শপিং কিন্তু নেশার মতো। বিশেষজ্ঞদের মতে, কেনাকাটা করলে ‘ফিল গুড’ হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যাতে আবার অনেক সময়ে অহেতুক অপ্রয়োজনীয় জিনিসও কেনা হয়ে যায়। তাই প্রত্যেক মাসে টুকিটাকি না কিনে খানিকটা সময়ের ব্যবধানে কিনুন।

বর্তমানে গ্যাসের দাম ঊর্ধ্বমুখী। তাই খরচ কমাতে আভেন, ইনডাকশন ব্যবহার করতে পারেন। এতে কমবে রান্নার সময়, সাশ্রয় হবে টাকাও। রান্নার কুকারের ব্যবহার বাড়ান। ঢাকা চাপা দিয়ে রান্না করলে সময় ও গ্যাস দুই কম লাগে। তবে প্রভাব পড়তে পারে ইলেকট্রিক খরচাতে। বিদ্যুতের খরচ কমাতে শীতকালে রাতে খানিকক্ষণ ফ্রিজ বন্ধ রাখতে পারেন।

মাঝে মাঝে ছোট ছোট হারে বিনিয়োগ করতে শুরু করুন। এতে দরকারের সময় কিছুটা টাকা হাতে পাবেন। প্রতি মাসে ব্যাঙ্কে কিংবা পোস্ট অফিসে রেকারিংয়ে মাসিক টাকা জমানোর বেশ সহজ পন্থা।

আজকাল বাজেটের হিসেব রাখার নানা অ্যাপ রয়েছে। সেই সব অ্যাপ ডাউনলোড করেও মাসের শেষে কোন খাতে বাজেট বেড়েছে তা দেখে নিতে পারেন। আর সেই অনুযায়ী রাশ টানতে পারবেন পরের মাসে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া