মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ৩৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্প্রতি এক রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে ২০০০ টাকার নোটের ১০০% ব্যাঙ্ক জমা পড়েনি। রিপোর্টে জানানো হয়েছে যে ২০০০ টাকার নোটের ৯৮.০৮ শতাংশই জমা পড়েছে। বর্তমানে, ৬,৮৩৯ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট এখনও জনতার হাতে রয়েছে।
গত বছরের ১৯ মে, রিজার্ভ ব্যাঙ্ক ঘোষণা করেছিল যে ২০০০ টাকার নোট চালু থাকবে না এবং তা সার্কুলাশন থেকে তুলে নেওয়া হবে। আরবিআই -র পক্ষ থেকে জানানো হয়েছিল যে ২০২৩ সালের ১৯ মে পর্যন্ত ২০০০ টাকার নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা, যা ২০২৪ সালের ২৯ নভেম্বর এসে ৬,৮৩৯ কোটি টাকায় নেমে এসেছে। আরবিআই -র মতে, এখন পর্যন্ত ২০০০ টাকার নোটের ৯৮.০৮ শতাংশ জমা পড়েছে।
এই নোটগুলো জমা বা এক্সচেঞ্জ করার সুযোগ দেশের সমস্ত ব্যাঙ্ক শাখায় ৭ অক্টোবর ২০২৩ পর্যন্ত দেওয়া হয়েছিল। তবে, এই নোটগুলি বিনিময়ের সুবিধা ১৯টি আরবিআই অফিসে এখনও উপলব্ধ রয়েছে। ৯ অক্টোবর ২০২৩ থেকে, আরবিআই-র অফিসগুলি মানুষ এবং প্রতিষ্ঠানের কাছে ২০০০ টাকার নোট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার সুযোগ দিয়েছে। এছাড়াও, জনগণ ভারতীয় পোস্টের মাধ্যমে ২০০০ টাকার নোট তাদের কাছের আরবিআই অফিসে পাঠাতে পারবে।
২০০০ টাকার নোট জমা বা এক্সচেঞ্জ করার জন্য যে ১৯টি আরবিআই অফিস রয়েছে, সেগুলি হল - আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গৌহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, নিউ দিল্লি, পাটনা এবং থিরুভানন্তপুরম।
এটা উল্লেখ করা জরুরি যে ২০১৬ সালের নভেম্বর মাসে ১০০০ এবং ৫০০ টাকার নোট বাতিল করার পর ২০০০ টাকার নোট চালু করা হয়েছিল। তাই যদি কারও কাছে এই নোট থাকে তাহলে দ্রুত নিজের কাছের ব্যাঙ্ক গিয়ে সেটা জমা করে দিন আর সেই পরিমান টাকা নিয়ে নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?