মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ট্রেন লেট হলেই মিলবে লোভনীয় খাবার! ভারতীয় রেলের নতুন সুবিধায় তৃপ্তির স্বাদ

Pallabi Ghosh | ০৩ ডিসেম্বর ২০২৪ ০০ : ১৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শীতের মরশুমে দেরিতে ট্রেন চলাচল, নতুন নয়। শীতকালে ঘন কুয়াশার কারণে মূলত ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। ঘন কুয়াশার কারণে কমে যায় দৃশ্যমানতা। তার জেরেই ট্রেন দেরিতে চলাচল করে, কখনও কখনও ট্রেন বাতিল করে দেওয়া হয়। ট্রেন দেরিতে চলাচল করলে, যাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে বিনামূল্যে খাবার দেবে ভারতীয় রেল। ভারতীয় রেলের এমন পদক্ষেপে দুশ্চিন্তা মুক্ত হবেন যাত্রীরা। 

ভারতীয় রেল সূত্রে খবর, কোনও ট্রেন যদি দু'ঘণ্টা বা তার বেশি দেরিতে গন্তব্যে পৌঁছয়, সেক্ষেত্রে যাত্রীদের বিনামূল্যে খাবার পরিবেশন করবে রেল। তবে সমস্ত ট্রেনে এই সুবিধা পাওয়া যাবে না। রাজধানী, শতাব্দী, দুরন্ত-এর মতো প্রিমিয়াম ট্রেনে এইধরনের সুবিধা পাবেন যাত্রীরা। এমনকী ট্রেন বাতিল হলেও টিকিটের পুরো টাকাও ফেরত পাওয়া যাবে। 

রেলের তরফে জানানো হয়েছে, তিন ঘণ্টার বেশি দেরিতে ট্রেন চলাচল করলে, বা অন্য রুটে ট্রেন চললে যদি কেউ টিকিট বাতিল করেন, সেক্ষেত্রেও টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে। রেলওয়ে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটলে সেখান থেকেই বাতিল করতে হবে। তবেই নগদ অর্থ ফেরত পাওয়া যাবে। 

রাতেও যদি ট্রেন দেরিতে চলাচল করে, তখনও বিশেষ সুবিধা পাবেন যাত্রীরা। বিনামূল্যে স্টেশনের ওয়েটিং রুমে থাকতে পারবেন যাত্রীরা। যাত্রীদের সুবিধার্থে রেলস্টেশনে থাকা খাবারের স্টলগুলো স্বাভাবিকের চেয়ে বেশিক্ষণ খুলে রাখা হয়। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত আরপিএফ কর্মীও মোতায়েন করে রেল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া