বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫১Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ পানপাতা যদি তামাক ছাড়া খাওয়া যায় তাহলে পানের রসের একাধিক গুণ আছে৷ অতিথিসেবা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের অঙ্গ পান৷ হালকা কষাটে স্বাদের পানে আছে ট্যানিন, প্রোপেন, অ্যালকালয়েড-সহ একাধিক উপাদান৷ এর ফলে শরীরের যন্ত্রণা ও ইনফ্ল্যামেশন কমে যায়৷ স্টমাক আলসার-সহ পেটের অন্যান্য সমস্যা দূর করে পান৷ শরীরের কোথাও ছোটখাটো কাটাছেঁড়া হলে সেখানে পানপাতার রস লাগানো যায়৷ যন্ত্রণার উপশম হয় সাময়িক ভাবে৷ শরীরের অভ্যন্তরীণ যন্ত্রণাও কমে যায় পানপাতার রসে। অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের জন্য পানপাতা দাঁত ও মাড়ির জন্য উপকারী৷ দাঁতের ক্যাভিটি, অন্যান্য সমস্যা এবং মাড়ির সংক্রমণে পানপাতার রস খুবই কার্যকর৷ দাঁত ও মাড়ির যন্ত্রণা, ফুলে ওঠাতেও ঘরোয়া টোটকা হিসেবে পানপাতার রস ব্যবহার করতে পারেন৷ ঠান্ডা লাগা ও সর্দিকাশির সমস্যায় পানপাতার রস খুবই কাজে লাগে ঘরোয়া টোটকা হিসেবে৷ ফুসফুসের সংক্রমণ ও হাঁপানি নিয়ন্ত্রণে উপকারী পানপাতার রস৷ যৌন খিদেও বাড়িয়ে তোলে পানপাতার নির্যাস৷ পানের সঙ্গে সুপুরির যুগলবন্দিকে দীর্ঘ দিন ধরেই সেক্স ড্রাইভ বা যৌন খিদে বৃদ্ধির অস্ত্র বলে মনে করা হয়৷
যাদের শরীরে সব সময়ই ঘাম থেকে দুর্গন্ধ দেখা হয়, তারাও পানপাতা ফোটানো জলে স্নান করলে উপকার পাবেন সহজেই। ত্বক বিশেষজ্ঞদের মতে, পানপাতার রসে অ্যান্টিসেপটিক, অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে।
এর ফলে আপনার শরীরে দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বাড়তে পারবে না সহজেই।
শরীরে কোথাও কেটেছড়ে গেলে হাতের কাছে ওষুধ হিসেবে পানপাতা থেঁতো করে লাগাতে পারেন।
পানপাতা থেকে রসটা বের করে নিয়ে ওই ক্ষত স্থানটার ওপর লাগিয়ে নিন।
এবার একটা পানপাতা দিয়ে জায়গাটা ঢেকে তার উপর পরিষ্কার গজ দিয়ে আলতো করে ব্যান্ডেজ করে দিলেই
ক্ষত শুকিয়ে যাবে দ্রুত।
পানে ক্যালোরির ছিঁটেফোঁটাও নেই। বরং রয়েছে প্রোটিন। সেই সঙ্গে রয়েছে আয়োডিন, পটাশিয়াম, ভিটামিন এ, ভিটামিন বি ১, ভিটামিন বি ২ এবং নিকোটিনের মত উপাদান। এই নিকোটিনিক অ্যাসিডের জন্যই পানের ঝাঁঝালো গন্ধ, আর যা কিন্তু আমাদের ওজন কমাতে সাহায্য করে।
Korbo
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?