মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দোকানে বিক্রি হওয়া মিনারেল ওয়াটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ! আশঙ্কা প্রকাশ করে বিবৃতি দিল খাদ্য মন্ত্রক

দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ২০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: রাস্তায় বেরিয়ে জল পিপাসা পাচ্ছে। ওমনি টুক করে এক দোকান থেকে জলের বোতল কিনে নিলেন। এরপর ঢক ঢক করে গলায় ঢাললেন। জানেন কী মারাত্মক ভুল করছেন আপনি? প্লাস্টিকের বোতল থেকে জল খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথোরিটি অব ইন্ডিয়া  বা সংক্ষেপে এফএসএসএআই। এরপর থেকে নিয়মিতভাবে পরীক্ষার আওতায় আনা হবে দোকানের বিক্রি হওয়া সিল করা জলের বোতল যা মিনারেল ওয়াটার বলেই বেশি পরিচিত। এতদিন পর্যন্ত বোতলের মধ্যেকার পানীয় জলের গুণমান পরীক্ষা করা হত না। 

 

 


এই নতুন নিয়মের ফলে, সমস্ত প্যাকেজযুক্ত পানীয় মিনারেল ওয়াটার নির্মাতারা কী উপকরণ দিয়ে এই বিশুদ্ধ জল বানাচ্ছেন তা খতিয়ে দেখা হবে। গত ২৭ নভেম্বর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়। সাধারণত যে কোনও খাবারের বা জল ছাড়া অন্যান্য পানীয়ের ক্ষেত্রে বছরে একবার কিংবা দুই বছরে একবার সরকারের খাদ্য দপ্তরের তরফে গুণমান পরীক্ষা করা হয়। তাতে উত্তীর্ণ হলে তবেই বজায় থাকে রেজিস্ট্রেশন। অনেক সময় গুণমান খারাপ হলে বাতিল করে দেওয়া হয় সংশ্লিষ্ট সংস্থার রেজিস্ট্রেশন। এই কাজটি মূলত সরকারের তরফে তৃতীয় কোনও সংস্থার দ্বারা করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে কেক থেকে শুরু করে চানাচুর সবই। 

 

 

এর আগে দুগ্ধজাত পণ্য, মাংস এবং মাংসের পণ্য, মাছ এবং মাছের পণ্য, ডিম এবং ডিমের পণ্য প্রভৃতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ খাদ্যের তালিকায় ছিল। এবার সেই তালিকায় যুক্ত হল বোতল ভর্তি সিল করা পানীয় জলও। শুধু নিয়মিত পরীক্ষাই নয়, এরপর থেকে কোনও সংস্থা পানীয় জলের ব্যবসা শুরু করতে চাইলে তাকে রেজিট্রেশন দেওয়ার আগেও খতিয়ে দেখা হবে জলের গুণমান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া