বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

strong and healthythis home made natural remedy can prevent yellow shade of teeth prevent cavity and make your teeth

লাইফস্টাইল | দিনভর পান চিবিয়ে দাঁতের দফারফা অবস্থা? কালচে ছোপকে সরিয়ে ধবধবে সাদা দাঁত পেতে ব্যবহার করুন এই ঘরোয়া মিশ্রণ

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৫Moumita Ganguly

  আজকাল ওয়েবডেস্কঃ সুন্দর ধবধবে ও ঝকঝকে সাদা দাঁতের হাসির কোনও তুলনাই হয় না। দিনের পর দিন দাঁতের প্রতি অবহেলা করতে করতে দাঁতে হলদেটে ভাব স্পষ্ট হয়ে ফুটে ওঠে।সবার সঙ্গে কথা প্রাণ খুলে হাসতে গেলে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হতে হয়। তাছাড়া পান মশলা, তামাকজাত জিনিস, খৈনি প্রভৃতি দিনভর চিবোনোর অভ্যাসের কারণে দাঁতের হলদেটে ভাব চলে আসে ও ক্যাভিটি সৃষ্টি হয়। প্রান ফিরে খুলে হাসতেও পারা যায় না। তখন আমাদের টনক নড়ে। ত্বক পরিচর্যার বিষয়ে কমবেশি সবাই সচেতন। কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেন না অনেকেই।নামী সংস্থার পেস্ট ব্যবহার করেও লাভের লাভ কিছুই হয় না।ধূমপানের অভ্যাস থাকলে দাঁতের অবস্থা আরও সঙ্গীন হয়ে যায়। নিকোটিন যেমন  আপনার শরীরের জন্য খুবই খারাপ। একইভাবে আপনার দাঁতেও কিন্তু এর যথেষ্ট খারাপ প্রভাব পরে। তাই আপনি যদি দাঁতের সঠিক যত্ন না নেন এবং ধূমপান করেন, তাহলে দাঁত হলুদ হতে  ও কালচে ছোপ পড়তে খুব বেশি সময় লাগবে না। অযত্ন করলে দাঁতের বারোটা।বাজবে তাড়াতাড়ি।  তাই দাঁতের সাদাটে ভাব যেন চলে না যায় সেদিকে খেয়াল রাখুন। আর দাঁত হলদেটে যদি হয়ে গেলে সেটি পরিষ্কার করুন ঘরোয়া প্রাকৃতিক উপায়ে। 

এক চামচ করে নুন ও হলুদগুঁড়ো নিন। সঙ্গে এক চামচ নারকেল তেল ও লেবুর রস দিন। বাড়িতে ব্যবহৃত যে কোনও টুথপেস্ট দিন এক চামচ। সব উপকরণগুলো ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। রোজ একবার এই মিশ্রণটি দিয়ে দাঁত মাজার অভ্যাস করুন। আপনার দাঁতের হলদেটে ভাব চলে গিয়ে ধবধবে সাদা রং ফিরে আসবে। সঙ্গে মুখের দূর্গন্ধ কাটবে। 

 কেবল লেবু নয়, নুনও বেশ ভাল কাজ করে দাঁত পরিষ্কার করতে। দাঁত মাজা হয়ে গেলে আঙুলের ডগায় অল্প নুন নিয়ে দাঁতে ঘষে নিন। এতে দাঁতের গোড়া শক্ত ও মজবুত হবে।কারন দাঁতের সাথে মাড়িও সমানভাবে গুরুত্বপূর্ণ।এতে দাঁতের রংও হবে ঝকঝকে। ধূমপানের পাশাপাশি সব নেশাকে পরিত্যাগ করা আপনার দাঁতের স্বাস্থের পক্ষে ভীষণ জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া