বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, তাও পড়শি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাশে বসিয়ে! আগামী জানুয়ারিতেই ফের মার্কিন মুলুকের ক্ষমতায় ফিরছেন ডোনাল্ড ট্রাম্প। ভোটে জিতেই অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের জন্য কানাডাকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর হুমকি দিয়ে রেখেছিলেন। কিন্তু এতেই থামার পাত্র নন তিনি। এবার ট্রুডেকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করা হবে। সম্প্রতি মার্কিন সফরে গিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ফক্স নিউজের প্রতিবেদন অনুযায়ী, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় এই হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তবে, দুই শীর্ষনেতার বৈঠকে নেহাতই মজার ছলে এ মন্তব্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ফ্লোরিডায় মার-এ-লাগো বাসভবনে আলোচনা চলাকালীনই ট্রাম্প ট্রুডোকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে- যদি আটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে তারা ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি তাঁর দ্বিতীয়বার ক্ষমতায় অভিষেকের দিন থেকেই সব কানাডিয়ানের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
এর পাল্টা ট্রুডো ট্রাম্পকে জানান, ওই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করতে পারে। যার জবাবে ট্রাম্প সাফ দাবি করেন, কানাডা নেহাত ৫১তম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে। ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, তখন ট্রাম্পের মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডোসহ কানাডার প্রতিনিধিদলের অনেকেই হেসে উঠেছিলেন।
সেই সময় বৈঠকে হাজির একজন মজা করে জানান, যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর-নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থি এবং বামপন্থিদের নির্বাচন করবে। এর পরিবর্তে ট্রাম্প কানাডাকে দু'টি রাজ্যে ভাগের পরামর্শ দেন। যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি রক্ষণশীল। এছাড়াও ট্রাম্পের প্রস্তাব, মার্কিন নয়া অঙ্গরাজ্যের গর্ভনর হতে পারেন জাস্টিন ট্রুডো।
ফক্স নিউজের প্রতিবেদন অনুসারে, কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় ঘন্টা তিনেক বৈঠক হয়েছে। সেখানেই ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে, অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে আমদানিকৃত সবপণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?