বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দ্বিতীয় সন্তানের প্ল্যান করছেন? প্রথমের সঙ্গে দ্বিতীয়জনের বয়সের ব্যবধান কত হওয়া উচিত? উত্তর জানা জরুরি

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: সময়ের সঙ্গে বদলেছে পরিবার পরিকল্পনার ধারণা। আজকাল স্বামী-স্ত্রী উভয়েই কর্মরত হওয়ায় পেশাগত জীবনের সঙ্গে পরিবার পরিকল্পনার ভারসাম্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই তো আধুনিক যুগে একক পরিবারের জীবনধারায় একইসঙ্গে দুটি সন্তানকে বড় করে তোলাও বেশ চ্যালেঞ্জিং। তবে অনেকেই দ্বিতীয় সন্তানের কথা ভাবেন। সেক্ষেত্রে দুই সন্তানের জন্মের কত ব্যবধান হওয়া স্বাস্থ্যসম্মত? ভাই-বোন বা দুই ভাই বা দুই বোনের মধ্যে বয়সের আদর্শ পার্থক্য ঠিক কত হলে তা পারফেক্ট? জানুন কী বলছে গবেষণা।

বিশেষজ্ঞদের মতে, ন্যূনতম দুই-তিন বছর ব্যবধানে পরের সন্তানের পরিকল্পনা করা উচিত। এই প্রসঙ্গে ‘হু’-এর একটি রিপোর্ট বলছে, প্রথম সন্তানের জন্ম দেওয়ার পর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার মাঝে অন্তত দু’বছরের ব্যবধান থাকা উচিত। এমনকী অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত হলেও পরবর্তী পদক্ষেপ করার আগে অন্তত ৬ মাস অপেক্ষা করা উচিত। কারণ খুব অল্প সময়ের ব্যবধানে দু’বার অন্তঃসত্ত্বা হওয়া মায়ের শরীরে প্রভাব পড়তে পারে। 

সবসময়েই মায়ের বয়স ও শারীরিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। দু'বছরের কম ব্যবধানে দুই সন্তানের জন্ম হলে মা-বাবার জন্য তাদের দেখভাল করাও বেশ মুশকিল হতে পারে। যদিও এক্ষেত্রে কোনও স্পষ্ট নিয়ম নেই। তবে শুধু শারীরিক নয়, প্রথম সন্তান হওয়ার পর মায়েদের অনেক সময় ব্যয় করতে হয়। নতুন মায়েদের সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগে। তাই মায়েদের মানসিক প্রস্তুতির জন্যও দু'বছরের কমে দ্বিতীয় সন্তান পরিকল্পনা করা উচিত নয়। 

এক গবেষণায় দেখা গিয়েছে, দুই সন্তানের মধ্যে ২৭ থেকে ৩২ মাসের ব্যবধান খুবই ভাল। এর ফলে মা ও শিশু উভয়েই সুস্থ থাকে। যদিও সন্তান পরিকল্পনা কোনও দম্পতির একান্ত নিজস্ব বিষয়। আজকাল বেশিরভাগ মহিলারই ৩০ বছরের পর বিয়ে করেন। সেক্ষেত্রে প্রথম সন্তান হওয়ার পর দ্বিতীয় সন্তানের প্ল্যান দ্রুত করতে চায় দম্পতি। অনেকে আবার কম সময়ের ব্যবধানে দুটি সন্তানকে একসঙ্গেও বড় করতে চান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া