মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুষ্টিকর স্ন্যাকস ভর্তি ফাঙ্গাস, লার্ভা! মহারাষ্ট্রের একাধিক স্কুলে পড়ুয়াদের নিম্নমানের খাবার পরিবেশন, ক্ষিপ্ত অভিভাবকরা

Pallabi Ghosh | ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ২১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নামেই পুষ্টিকর খাবার। আদতে তাতে ভর্তি ফাঙ্গাস, লার্ভা। এমনই নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে স্কুলে স্কুলে। যা খেয়ে কখনও কখনও অসুস্থ হয়ে পড়ছে পড়ুয়ারাও। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে স্কুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনলেন অভিভাবকরা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পালগড় জেলায়। যেখানে অধিকাংশ গ্রামেই আদিবাসীদের বসবাস। সেই জেলার একাধিক স্কুলে পড়ুয়াদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলেছেন অভিভাবকরা। খাবারগুলোর নমুনা পরীক্ষা করে দেখা গেছে, আদতেই তাতে ফাঙ্গাস এবং লার্ভা রয়েছে। 

পুলিশ সূত্রে খবর, পালগড়ের একটি জেলা পরিষদ ও রাজ্য সরকারি স্কুলে এ ধরনের ঘটনার অভিযোগ উঠেছে। অভিভাবকরা জানিয়েছেন, স্কুলে চাক্কি পরিবেশন করা হয়। পুষ্টিকর এই স্ন্যাকস পড়ুয়াদের সুস্বাস্থ্য গড়ার লক্ষ্যেই পরিবেশন করা হয় স্কুলে স্কুলে। কিন্তু সেই খাবার খেয়ে পড়ুয়াদের স্বাস্থ্যের অবনতি হচ্ছে। পরীক্ষা করে দেখা গেছে, চাক্কি ভর্তি ফাঙ্গাস রয়েছে। কয়েকটিতে লার্ভা নড়াচড়া করতেও দেখা গেছে। 

গুরুতর এই অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে শিক্ষা দপ্তর। জেলার একাধিক উচ্চপদস্থ আধিকারিক খাবারের নমুনা পরীক্ষা করার নির্দেশ দেন। তাতেই ফাঙ্গাসের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। যাঁরা এমন নিম্নমানের খাবার স্কুলে বিতরণ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া