বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ০৫Rajit Das
ওয়েবডেস্ক বাংলাদেশ: বাংলাদেশে ধর্মীয় মৌলবাদীদের নিশানায় ইসকন সন্ন্যাসীরা। প্রাণনাশের ভয় আরও গভীর হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের সন্ন্যাসীদের জনসমক্ষে গেরুয়া পোশাক না পরতে, তিলক না কাটার পরামর্শ দিলেন কলকাতার ইসকনের মুখপাত্র রাধারমণ দাস। ওপার বাংলায় সন্ন্যাসীদের প্রাণ রক্ষার্থেই তাঁর এই পরামর্শ বলে জানানো হয়েছে।
ইসকন কলকাতার সহ-সভাপতি এবং মুখপাত্র রাধারমণ দাসের মতে, এখন বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সুরক্ষিত থাকাই মূল লক্ষ্য। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তদের গেরুয়া পোশাক এড়িয়ে যাওয়ার মতো পরামর্শ দিয়েছেন। যাতে বোঝা না যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি হিন্দু বা ইসকনের ভক্ত।
মঙ্গলবার ইসকন কলকাতার সহ-সভাপতি তথা মুখপাত্র রাধারমণ দাস সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, 'বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক। সন্ন্যাসী এবং ভক্ত, যাঁরা আমাদেরকে ডেকেছেন, আমরা তাঁদের ইসকনের অনুসারী বা সন্ন্যাসী হিসাবে তাদের পরিচয় প্রকাশ্যে লুকিয়ে রাখতে বলেছি। আমরা তাঁদের সুরক্ষিত কোনও স্থানে যেমন, বাড়িতে বা মন্দিরের ভিতরে বিচক্ষণতার সঙ্গে ধর্মীয় বিশ্বাস অনুশীলন করতে বলেছি। আমরা তাঁদের এমনভাবে পোশাক পরার পরামর্শ দিয়েছি যাতে কারোর মনোযোগ আকর্ষণ না হয়।'
রাধারমণ দাসের দাবি, পরিস্থিতি বিচার করে অস্থায়ী ভিত্তিতে সন্ন্যাসী ও ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাঁর এই পরামর্শ। তিনি বলেছেন, "এটা কোন উপদেশ বা সাধারণ নির্দেশিকা নয়, তবে সন্ন্যাসী এবং ভক্তদের প্রতি আমার ব্যক্তিগত পরামর্শ- যাঁরা গত কয়েকদিন ধরে আক্রান্ত ও আমাদের থেকে সহায়তা চাইছেন।" বাংলাদেশে মন্দির ভাঙচুর এবং সংখ্যালঘুদের ধর্মীয় সমাবেশে হামলার ঘটনা উল্লেখ করে রাধারমণ দাসের সংযোজন, "আমাদের অনেক ভক্ত এবং তাঁদের পরিবার হুমকি এবং ভীতির সম্মুখীন হচ্ছেন।"
গত ৫ অগস্ট হাসিনার দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশে মৌলবাদীদের দাপট চরমে। এরপর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এলেও মৌলবাদীদের রমরমা বেড়েছে বলে অভিযোগ। সেদেশে আক্রান্ত সংখ্যালঘুরা। ভাঙা হচ্ছে তাদের ধর্মীয়স্থান। প্রতিবাদে সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। তাঁর হয়ে কোনও আইজীবীও সওয়ালে নারাজ। মঙ্গলবারও খারজি হয়েছে তাঁর জামিনের আবেদন। ফলে আরও একমাসও চিন্ময়প্রভূকে জেলে কাটাতে হবে। পরিস্থিতি আরও জটিল হয়েছে। এই অবস্থায় সেদেশের ইসকনের সন্ন্যাসীদের রাধারমণ দাসের পরামর্শ বেশ তাৎপর্যবাহী।
উল্লেখ্য, ১৯৭১ সালে বাংলাদেশ তৈরির সময় সেদেশে সংখ্যালঘু হিন্দু জনসংখ্যা ছিল ২২ শতাংশ। যা বিগত অর্ধশতাব্দীতে ক্রমশ কমেছে। কমতে কমতে বাংলাদেশে বর্তমানে হিন্দুরা মাত্র ৮ শতাংশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?