শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | মেয়েকে মার বাস কন্ডাক্টরের, রেগে গিয়ে পাল্টা লাঠির বাড়ি মায়ের, এক্সাইডে সাতসকালে খণ্ডযুদ্ধ

Kaushik Roy | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সাতসকালে মধ্য কলকাতার এক্সাইড মোড়ে রক্তারক্তি কাণ্ড। বাস কন্ডাক্টরের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধল এক যুবতী এবং তাঁর মায়ের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হল পুলিশকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এক্সাইড মোড় এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে এক যুবতী তাঁর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। বাস ধরার জন্য তিনি দাঁড়িয়ে ছিলেন এক্সাইড মোড়ে।

 

 

বাস আসতেই তিনি হাত দিয়ে বাসটিকে দাঁড়াতে বলেন। কিন্তু নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে বাসটি কিছুটা এগিয়ে যায়। বাসটি দাঁড় করানোর জন্য কন্ডাক্টারকে ডাকতে থাকেন যুবতী। কিছুটা এগিয়েও যান। সেই দেখে কন্ডাক্টর ওই যুবতীকে ছিনতাইবাজ ভেবে এক চড় কষিয়ে দেন। এই চড় মারাকে কেন্দ্র করে বচসা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে। রাগের মাথায় ওই যুবতীর মা লাঠি দিয়ে বাস কন্ডাক্টরের মাথায় আঘাত করেন। মাথা ফেটে যায় তাঁর। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। 

 

 

পরবর্তীতে তিনজনকেই আটক করে ভবাবীপুর থানার পুলিশ। আপাতত যান চলাচল স্বাভাবিক হয়েছে ওই এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি কলকাতায় একাধিক বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। কিছুদিন আগেই বিধাননগর স্টেশনের কাছে বাস দুর্ঘটনার ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় এক স্কুল পড়ুয়ার। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে বাস মালিক সংগঠনের সঙ্গে বৈঠকও করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নির্দেশ দিয়েছেন যাতে রাস্তাঘাটে বাস চলাচলে নিয়ন্ত্রণ আনা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া