বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পাকিস্তানে পিটিআইকে কোণঠাসা করার চেষ্টা! ইমরান খানের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা 

দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ২০ : ২২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে অগ্নিগর্ভ পরিস্থিতি। এর মধ্যেই সে দেশের সন্ত্রাস বিরোধী আদালত সোমবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁদের বিরুদ্ধে হিংসায় উস্কানির অভিযোগ তুলেছে শাহবাজ সরকার। তার ভিত্তিতেই এই গ্রেপ্তারি পরোয়ানা। 

 

 

ইমরান খান বর্তমানে ২০২৩ সাল থেকে পাকিস্তানে জেলবন্দী হয়ে রয়েছেন। সেখান থেকেই গত ১৩ নভেম্বর তিনি দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছিলেন। ২৪ নভেম্বর সেই ডাকে ইমরান খানের দল পিটিআইয়ের প্রায় দশ হাজার কর্মী সমর্থক দেশের রাজধানী ইসলামাবাদের উদ্দেশ্যে লং মার্চ করে। পরিস্থিতি সামলাতে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে। সেই বিক্ষোভে পিটিআইয়ের মোট ১২ জন কর্মী মারা গিয়েছেন এবং একশোর বেশি কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। কীসের ভিত্তিতে ছিল এই বিক্ষোভ কর্মসূচি? জানা গিয়েছে, পিটিআইয়ের নির্বাচনী ম্যান্ডেট পুনরুদ্ধার করা এবং দলের যেসব সদস্য আটক হয়ে রয়েছেন তাঁদের মুক্তির দাবিতে ছিল এই বিক্ষোভ। এর সঙ্গে ২৬ তম সাংবিধানিক সংশোধনী বাতিলের দাবি ছিল তাঁদের। 

 

 

এই বিক্ষোভের পরেই ইসলামাবাদ পুলিশ সেখানকার সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) মোট ৯৬ জন সন্দেহভাজন ব্যক্তির একটি তালিকা জমা দিয়েছে। যার মধ্যে রয়েছেন পিটিআই-এর বিশিষ্ট নেতা ইমরান খানও। এছাড়াও রয়েছে তাঁর স্ত্রী বুশরা বিবি, প্রাক্তন রাষ্ট্রপতি আরিফ আলভি, পিটিআই -এর চেয়ারম্যান গোহর খান, বিরোধী দলনেতা ওমর আইয়ুব খান -সহ আরও অনেকেরই নাম। পুলিশ জানিয়েছে, এই লোকেরা দেশে সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে। সেদিনের হামলায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এমনকী পুলিশদেরও আক্রমণ করেছে। তাই আদালত যেন এই নামগুলোর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সন্ত্রাসবিরোধী আদালতের বিচারপতি তাহির আব্বাস তাতে সম্মতি জানিয়ে সকলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। 

 

 

প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবরের মধ্যে বিক্ষোভ সংক্রান্ত সাতটি মামলায় ইমরান খানকে ইতিমধ্যেই বিচার বিভাগীয় রিমান্ডে জেলে পাঠানো হয়েছে। অনাস্থা ভোটে ২০২২ সালের এপ্রিলে ইমরান খানের সরকারের পতন হয়। ক্ষমতায় আসে শাহবাজ সরকার। তারপর থেকে ইমরান খানের বিরুদ্ধে এখনও পর্যন্ত কয়েক ডজন মামলা নথিভুক্ত হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া