মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৩ ডিসেম্বর ২০২৪ ১৯ : ০৬Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: নোট বলতে ১০, ২০, ৫০, ১০০, ২০০ আর ৫০০ টাকাই বোঝেন। এই তো কদিন আগের কথা হাজার টাকার নোট বাতিল করা হল। বদলে আনা হল দু'হাজার টাকার নোট। সেই নোটও আর চলল না বেশিদিন। কিন্তু জানেন ভারতীয় বাজারে সবচেয়ে বেশি কত টাকার নোট চালু ছিল? দশ হাজার টাকার নোট। একটা সময় এই নোট বাজারে ছিল। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তাও আবার কোন সময় বলুন তো? যখন বাজারে ২৫ পয়সা চালু ছিল।
সে বহুযুগ আগের কথা। তখন ৪০ -এর দশক। বাজারে মুদ্রা বলতে ছিল এক আনা, দু'আনা, পাঁচ সিকে প্রভৃতি। সেই সময়ই আনা হল দশ হাজার টাকার নোট। ১৯৩৮ সালে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এই বড় মূল্যের নোট বাজারে আনে। শুধু তাই নয় সে সময় চালু করা হয় পাঁচ হাজার টাকা মূল্যের নোটও। কিন্তু কেন চালু করা হয়েছিল এই বড় অঙ্কের নোট? জানা গিয়েছে, ব্যবসা বাণিজ্য করার জন্য এই নোট আনা হয় বাজারে। ব্যবসায়ীদের লেনদেনের ক্ষেত্রে সুবিধে হয়েছিল এতে। সাধারণ মধ্যবিত্তদের যা ছুঁয়েও দেখার ক্ষমতা ছিল না। এর চাইতে বড় অঙ্কের নোট কখনই ভারতের বাজারে আসেনি। তবে দীর্ঘদিন দশ হাজার টাকার নোট বাজারে চালানো সম্ভব হয়নি। ১৯৪৬ সালের জানুয়ারি মাসে, ব্রিটিশ সরকার এই নোট বাতিল করার সিদ্ধান্ত নেয়। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। সেসময় জিনিসপত্র মজুত করা এবং কালোবাজারি শুরু হয়ে গিয়েছিল মারাত্মকভাবে। সেটা আটকাতেই তৎকালীন ইংরেজ সরকার বাজার থেকে এই বড় মূল্যের নোট তুলে নেয়।
পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৫৪ সালে আবার ফিরে আসে দশ হাজার টাকা মূল্যের নোট এবং পাঁচ হাজার টাকা মূল্যের নোট। কিন্তু তখনও সেই নোট ব্যবসায়ীরাই কেবল ব্যবহার করতেন। তাই বিপুল অর্থের অবৈধ ব্যবহার রুখতেই এই নোট আবার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৭৮ সালে মোরারজি দেশাই ছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী। তিনি এই নোট বন্দির সিদ্ধান্ত নেন। সে বছরের ৩১ মার্চ থেকে উঠে গেল এই মোটা অঙ্কের টাকা। সে সময় বাজারে মোট চলা অঙ্কের মধ্যে মাত্র দুই শতাংশেরও কম ছিল এই বড় মূল্যের নোট। তাই বাজার থেকে তুলে নিলেও কোনও সমস্যা দেখা দেয়নি দেশের অর্থনীতিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?