মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরায় বাংলাদেশ নিয়ে ধুন্ধুমার! হাই কমিশনে স্মারকলিপি জমা করা নিয়ে অশান্তি

দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ০৫ : ১৭Debosmita Mondal

নিতাই দে, আগরতলা: বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং সন্ন্যাসী চিন্ময় প্রভুকে অকারণে গ্রেপ্তারের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে হিন্দু সংঘর্ষ সমিতি। সোমবার আগরতলার সার্কিট হাউসের গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশ শেষে ছয় জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা অফিসে একটি স্মারকলিপি জমা দেন। সেখানেও বাঁধে বিশৃঙ্খলা। সেইসময় কিছু লোক বাংলাদেশের পতাকা নামিয়ে দেন বলে অভিযোগ। 

 

 

 

এদিনের স্মারকলিপিতে দাবি করা হয়েছে, বঙ্গ, পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তান ও বর্তমান বাংলাদেশ এই অঞ্চলে শত শত বছর ধরে হিন্দু ধর্মপ্রাণ মানুষেরা বসবাস করে আসছেন। বাংলাদেশ ইসলামিক দেশ ঘোষণার পরেও সংবিধানে সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। কিন্তু বহু বছর ধরে হিন্দুদের উপর অত্যাচারের ধারাবাহিকতা চলে আসছে। নারী এবং শিশুদের উপর নৃশংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি ও লুটপাট, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর এসব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্ভাগ্যবশত, সরকার এই বিষয়টি বন্ধ করা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তাতেই বেড়েছে নৈরাজ্য। তাই দ্রুত এটা বন্ধ করা উচিত।  

 

 

 

স্মারকলিপির মাধ্যমে ওই সমিতি বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বুদ্ধিজীবীদের কাছে এই অমানবিক কাজ বন্ধে উদ্যোগী হওয়ার আবেদন জানিয়েছেন। এই সরকারের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, ইউএনও এবং অন্যান্য দেশের প্রধানদের কাছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আবেদন জানানো হয়েছে। 

 

 


স্মারকলিপি জমা দেওয়ার সময় পুলিশের ব্যারিকেড ভেঙে সহকারী হাই কমিশনের অফিসে ঢুকে কিছুজন বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন। এমনকী অফিসের সামনে থাকা কিছু সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দেন। এই বিষয়ে ওই সমিতির কার্যকরী সদস্য বিকে রায় জানিয়েছেন, স্মারকলিপি জমা দেওয়ার সময় বাইরে কী ঘটেছে তারা দেখেননি এবং ছয় সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি জমা করে ফেরার পথে কাউকে অফিসের সামনে দেখতে পাননি। খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী, ত্রিপুরা পুলিশ। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রক থেকে একটি বিবৃতি জারি করে এই ঘটনার জন্য গভীর শোকপ্রকাশ করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া