মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইনজেকশন নেওয়ার পর সূঁচ বিঁধে রইল হাতেই, যন্ত্রণায় ছটফট তরুণীর, আজব কাণ্ড হাসপাতালে

দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৩৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: হাত কেটে যাওয়ায় গিয়েছিলেন সরকারি হাসপাতালে। সেখান থেকে নিলেন টিটেনাস। খানিক পরেই ফিরে এলেন আবার। ইনজেকশনের সূঁচ বিঁধে আছে হাতে। শুনে অবাক হলেও এটাই ঘটেছে বাস্তবে। ঘটনাটি হিমাচল প্রদেশের। 

 

 

জানা গিয়েছে, ওই ভুক্তভোগীর নাম মেহেক। গত শনিবার আচমকাই কাস্তে দিয়ে হাত কেটে ফেলেন ১৮ বছরের ওই তরুণী। তাঁর মা তাঁকে নিয়ে নিকটবর্তী জেলা হাসপাতালে যান। তখন রাত আটটা। হাসপাতালে জরুরি বিভাগে উপস্থিত কর্মীরা তাঁর বাহুতে টিটেনাস দিয়ে দেন। এরপর ওই তরুণীকে নিয়ে তাঁর মা বাড়ি চলে যান। 

 

 

মেহেকের বাবা জানিয়েছেন, মেয়ে বাড়িতে ফেরার কিছু সময় পর থেকেই অসহ্য যন্ত্রণা হচ্ছে বলতে থাকেন। তাঁরা প্রথমে বিষয়টি আমল দেননি। ভেবেছিলেন টিটেনাসের ব্যথা। কিন্তু ব্যথা না কমায় হাত পরখ করতে গিয়েই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁদের। ইনজেকশন দেওয়ার জায়গায় বিঁধে রয়েছে সূঁচ। সঙ্গে সঙ্গে সেটিকে টেনে বার করেন তাঁরা। এরপর মেয়েকে নিয়ে যান হাসপাতালে। জানা গিয়েছে, তাঁরা সেখানে পৌঁছে কর্তব্যে গাফিলতির অভিযোগ তোলেন কর্তব্যরত কর্মীদের বিরুদ্ধে। হাসপাতালের কর্মীদের সঙ্গে বেঁধে যায় গণ্ডগোল। বিষয়টি হাতাহাতির পর্যায়ে গেলে হাসপাতালের কর্মীরা পুলিশ ডাকেন। পরে পুলিশ এসে দু'পক্ষের মধ্যে ঝামেলা মেটায়। 

 

 

এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন হাসপাতালের ভারপ্রাপ্ত প্রধান মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অফিসার ডঃ আরএস প্রজাপতি। অন্য আরেক প্রধান মেডিক্যাল অফিসার (সিএমও) ডাঃ গীতম সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি সম্পর্কে কিছুই জানতেন না। সংবাদমাধ্যমের কাছে শোনার পর অতিরিক্ত চিফ মেডিকেল অফিসারকে বিষয়টি নিয়ে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তার প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া