বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: ফোন নিয়ে ইন্সটাগ্রামে রিলস দেখছেন, কিংবা ফেসবুক স্ক্রল করছেন। হঠাৎ ঘড়ির দিকে নজর পড়তেই চক্ষু চড়কগাছ। ঘড়ির কাঁটা বলছে তিনটে বাজে? অথচ আপনি ফোন দেখতে শুরু করেছিলেন রাত ১১ টায়। মনে হয়েছে কয়েক মিনিট হয়েছে। কিন্তু কখন পেরিয়ে গিয়েছে এতটা সময় টেরই পাননি! আপনি 'ব্রেন রট' -এর শিকার হয়েছেন। মনে প্রশ্ন জাগছে? সেটা আবার কী? এই শব্দই এবার সেরা শব্দের স্বীকৃতি পেয়েছে।
ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম হচ্ছে ভাষা। চলতে ফিরতে, উঠতে বসতে কতই না শব্দের ব্যবহার করা হয়ে থাকে। প্রতি বছরই দেখা যায় বেশ কিছু নতুন শব্দ ব্যবহার করা হচ্ছে। তার মধ্যে আবার কিছু শব্দ জায়গা করে নেয় ডিকশনারিতে। সকলের মধ্যে থেকে বছরের সেরা বলে বাছাই করা হয় একটি শব্দকে। ২০২৪ সালের অক্সফোর্ড ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে স্বীকৃতি পেয়েছে 'ব্রেন রট' শব্দ। কোন শব্দ মানুষ সবচাইতে পছন্দ করেন তার জন্য করা হয় ভোটাভুটি। এই শব্দটিকে ৩৭ হাজারের বেশি মানুষ ভোট দিয়েছেন। আগের দুই বছরে এই সম্মান পেয়েছে রিজ (Rizz) এবং ক্লাইমেট ইমারজেন্সি শব্দ দুটি।
'ব্রেন রট' -এর অর্থ কী? 'ব্রেন রট' বলতে বোঝায় সাধারণত অনলাইন সামগ্রীর অত্যধিক ব্যবহারের ফলে মানসিক বা বুদ্ধির অবনতি। যা ডিজিটাল যুগে বহু মানুষের দেখা দিচ্ছে। মূলত সামাজিক মাধ্যমের নেতিবাচক দিকটি তুলে ধরা হয় এই শব্দের মাধ্যমে। এই শব্দটির প্রথম ১৮৫৪ সালে হদিশ মেলে। হেনরি ডেভিড থোরোর ওয়াল্ডেন-এ দেখা মেলে -এর। সে সময়ে ডিজিটাল যুগ আর কোথায়! তখনই সামাজিক বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ডেভিড থোরো। টেলিগ্রাফের মতো যুগে দাঁড়িয়ে প্রযুক্তির অগ্রগতির সমালোচনা করেছিলেন তিনি। উল্লেখ করা হয়েছিল 'ব্রেন রট' -এর। এর দ্বারা বোঝানো হয়েছিল বুদ্ধি হালকা হয়ে যাওয়া কিংবা কোনও ধারণার অতিরিক্ত সরলীকরণকে। যা আজ এত বছর বাদেও প্রাসঙ্গিক। তবে ২০২৪ সালে দাঁড়িয়ে অনলাইন সংস্কৃতির অত্যধিক ব্যবহারের ফলে মানুষের মস্তিষ্কের ক্রমবর্ধমান অবনতিকেই বোঝায় শব্দটি। শব্দটি তরুণ প্রজন্মদের জন্য মূলত জেন জেড এবং জেন আলফা -দের ক্ষেত্রেই প্রযোজ্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?