বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫১Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ কাজের চাপ, অনিয়মিত লাইফস্টাইল, জীবনযাত্রার ভারসাম্য নষ্ট হওয়া সহ একাধিক কারণে স্বাভাবিক জীবনযাপন নষ্ট হয়। যার সবথেকে বেশি প্রভাব পড়ে ঘুমে। আরামের ঘুম, কিছুতেই আরাম দেয় না। অনেকেই রাতে নিদ্রাজনিত সমস্যায় ভোগেন। চিকিৎসকদের মতে, অনিদ্রার সমস্যা মানে, রাতে একেবারেই ঘুম না আসা বা ঘুম এলেও তা স্থায়ী না হওয়া। অনেকের বারবার ঘুম ভেঙে যায়। বয়স্কদের এমনিতেই ঘুম কম হয়। তবে আজকাল কমবয়সিরাও অনিদ্রার সমস্যায় ভুগছেন। প্রত্যেক ব্যক্তির অন্তত ৬-৭ ঘণ্টা গভীর ঘুমের দরকার। প্রতিদিন সঠিকভাবে ঘুম না হলে আমাদের মেজাজ হয়ে পড়ে খিটখিটে। আমরা মানসিকভাবে বিপর্যস্ত বোধ করি। কারও মাইগ্রেনের সমস্যাও মাথাচাড়া দিয়ে ওঠে। অনিদ্রার এই চরম সমস্যায় রোজ জেরবার না হয়ে বাড়িতে তৈরি এই পানীয় রাতে ঘুমোতে যাওয়ার আগে খেলে ওষুধ ছাড়াও আপনি ইনসোমনিয়া থেকে রক্ষা পেতে পারেন।
প্রথমে এক চামচ করে হলুদগুঁড়ো, দারচিনিগুঁড়ো, শুকনো আদাগুঁড়ো ও এক চিমটি গোলমরিচগুঁড়ো এক জায়গায় মিশিয়ে নিন। এবার প্যানে দু'কাপ দুধ দিন। মাঝারি আঁচে ফোটাতে থাকুন। আগে থেকে মিশিয়ে রাখা মশলার গুঁড়ো দিয়ে দিন। আরও পাঁচ মিনিট অল্প আঁচে বসিয়ে নাড়তে থাকুন। গ্যাস বন্ধ করে দিন। ঈষৎ উষ্ণ গরম হলে গ্লাসে ঢালুন। এক চামচ মধু মিশিয়ে নিন। রাতে ছোট্ট শিশুর মতো গভীর ঘুম এনে দেয় এই সোনালী রঙের দুধ, যার গুরুত্ব অপরিসীম।
দুধে ট্রিপটোফেন থাকে, যা ঘুম বাড়াতে সহায়ক। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ পান করলে ভাল ঘুম হয়। দারচিনি শারীরিক প্রদাহ কমিয়ে দেয়। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। মধু মেশানো দুধ অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদানে ভরপুর। সর্দি-কাশির সমস্যা এড়াতে আপনি দুধে মধু মিশিয়ে পান করতে পারেন। হলদি-দুধের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট উপাদান রয়েছে। এই পানীয় দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?