মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বড় শাস্তির কোপে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদল, সাফ করবেন শৌচালয়-লঙ্গরখানা

RD | ০২ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৫Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  সময় ভালো যাচ্ছে না শিরোমণি অকালি দলের নেতা সুখবীর বাদলের। চাপে মুখে গত মাসের মাঝামাঝি দলের দায়িত্ব ছাড়তে বাধ্য হয়েছেন। এবার বড় শাস্তির কোপে সুখবীর। পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী সুখবীর বাদলকে অমৃতসরের স্বর্ণ মন্দির সহ বেশ কয়েকটি গুরুদ্বারের রান্নাঘর এবং শৌচালয় পরিষ্কার করার নির্দেশ দিল শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা অকাল তখত। আগামী ৩রা ডিসেম্বর (বুধবার) দুপুর ১২ থেকে ১টা পর্যন্ত স্বর্ণ মন্দিরের শৌচাগার সাফা করবেন সুখবীর। তারপরই লঙ্গর প্রদান করা হবে বলে জানানো হয়েছে অকাল তখতের তরফে। 

কেন এই শাস্তি প্রভাবশালী অকালি নেতা সুখবীরকে? ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত বাবা প্রকাশ সিং বাদলের মন্ত্রিসভায় পাঞ্জাব সরকারের উপ-মুখ্যমন্ত্রী ছিলেন সুখবির বাদল। সেই সময়ই 'ডেরা সাচা সৌদা'র প্রধান গুরমীত রাম রহিম পবিত্র গ্রন্থসাহিবকে অপমান করেছিল বলে অভিযোগ। কিন্তু সেই সময় রাম রহিমের পাশেই ছিলেন সুখবীর। যা শিখ সম্প্রদায়ের মানুষদের ধর্মীয় ভাবাবেগে প্রবল আঘাত করেছিল বলে অভিযোগ। শিখদের স্বার্থ বিরোধী সেই কাজের অভিযোগে সুখবীরকে তনখাইয়া বা বিধর্মী ঘোষণা করেছিল শিখ ধর্মের সর্বোচ্চ সংস্থা অকাল তখত। আর সোমবার সেই অপরাধের শাস্তি বিধান হল। 

সুখবীর বাদল তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্তভাবে ভুল স্বীকার করলেও তাঁকে রেয়াত করতে নারাজ অকাল তখত। শেষপর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কড়া শাস্তির নিদান দিয়েছে শিখদের সর্বোচ্চ ধর্মীয় সংস্থা। 

পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত প্রকাশ সিং বাদলও এর আগে শাস্তির মুখে পড়েছিলেন। শিখ সম্প্রদায়ের সেবার জন্য প্রকাশ সিং বাদলকে ২০১১ সালে 'ফখর-ই-কওম' (শিখ সম্প্রদায়ের গর্ব) সম্মান দেওয়া হয়েছিল। যা পরে কেড়ে নেওয়া হয়। সোমবার শুরুতেই, শিখদের পাঁচজন ধর্মীয় যাজক সুখবীরের শাস্তি নিয়ে বৈঠকে বসেছিলেন। যার নেতৃত্বে ছিলেন অকাল তখতের জথেদার জিয়ানি রঘবীর সিং। তিনিই সুখবীর বাদলের শাস্তি ঘোষণা করেন। এর আগে জথেদার জিয়ানি রঘবীর সিং-ই শিরোমণি অকালি দলের ওয়ার্কিং কমিটিকে দলীয় প্রধান হিসেবে  প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাদলের পদত্যাগপত্র গ্রহণ করতে এবং ছয় মাসের মধ্যে দল পুনর্গঠনের জন্য একটি প্যানেল গঠন করতে নির্দেশ দিয়েছিলেন।

সুখবীর বর্তমানে চলাফেরা করতে পারেন না। হুইলচেয়ারেই অন্যত্র যেতে হয় তাঁকে। দলের সভাপতি পদ খোয়ালেও অবশ্য সুখবীর সিং এখনও শিরোমণি অকালি দলের কোর কমিটির সদস্য। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া