বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এই ধনকুবেরের সংগ্রহে রয়েছে ৭০০০টি গাড়ি, রয়েছে ৬০০ রোলস রয়েস, ২৫টি ফারারি

Kaushik Roy | ০২ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বজুড়ে বহু ধনকুবেরদের সম্পত্তি নিয়ে আলোচনা হয়। এমনকি আলোচনার বিষয়ে থাকে তাঁদের বিলাসবহুল গাড়ির তালিকাও। কিন্তু গাড়ির বিষয়ে আলোচনা হলেও সকলের থেকে এগিয়ে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বোলকিয়া। তাঁর গাড়ির সংগ্রহ যে কাউকে রীতিমত চমকে দেবে। তাঁর সংগ্রহে রয়েছে অবিশ্বাস্য ৭,০০০টি গাড়ি, যা বিশ্বের মধ্যে বৃহত্তম। জানা যায়, সুলতানের সংগ্রহে ৬০০টি রোলস-রয়েস রয়েছে, যার মধ্যে একটি ২৪ ক্যারেট সোনায় মোড়ানো। এছাড়াও রয়েছে ২৫টি ফারারি।

 

 

ব্রুনাইয়ের রাজপরিবার ১৭৮৮ কক্ষের বিশাল প্রাসাদে বসবাস করেন। তাঁদের এই বিপুল পরিমাণ গাড়ি সংরক্ষণের জন্য রয়েছে আলাদা গ্যারেজ। সুলতানের এই চমকপ্রদ গাড়ি সংগ্রহের মধ্যে উল্লেখযোগ্য বুগাট্টি EB110, বেন্টলি ডমিনেটর এবং বেন্টলি বুকানিয়ার। এছাড়াও রয়েছে সুলতানের জন্য বিশেষভাবে তৈরি কিছু গাড়ি যেমন বেন্টলি ক্যামেলট, ফিনিক্স, ইম্পেরিয়াল, র‍্যাপিয়ার, পেগাসাস এবং স্পেক্টার। এমনকি, সুলতানের রোলস-রয়েসের সংগ্রহে রয়েছে বিশেষ ধরনের কয়েকটি মডেলও। প্রতিটি ব্র্যান্ডের গাড়ির জন্য রয়েছে আলাদা আলাদা গ্যারেজ।

 

 

সুলতানের গাড়ি সংগ্রহের মূল্য পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পদের পরিমাণ ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি ও গৌতম আদানির চেয়ে কম। একাধিক রিপোর্ট অনুযায়ী, সুলতানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার। রিলায়েন্সের কর্ণধার মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ১০১.৬ বিলিয়ন ডলার এবং গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৬৬ বিলিয়ন ডলার। উল্লেখ্য, সুলতান হাসানাল বোলকিয়া ১৯৬৭ সাল থেকে ব্রুনাইয়ের সিংহাসনে বসছেন। ১৯৮৪ সালে স্বাধীনতার পর থেকেই তিনিই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া