মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বেছে নেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী? জট কাটাতে বড় দায়িত্ব নির্মলাকেও

Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের জোটের জট কাটাতে এবার ময়দানে দু জন। নির্মলা সীতারামণ এবং বিজয় রূপাণী। নির্মলা দেশের অর্থমন্ত্রী, বিজয় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী। সোমবার গেরুয়া শিবির এই দুজনকে মহারাষ্ট্রের পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। সূত্রের খবর, দুজনে মহারাষ্ট্রের নবনিযুক্ত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন, সে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, সেই বিষয়ে। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর তেমনটাই। 

৫ তারিখ মন্ত্রীদের শপথ গ্রহণ, অথচ এখনও মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি। যদিও জোর গুঞ্জন কুরশিতে ফের বসতে চলেছেন দেবেন্দ্র ফড়নবিস। স্পষ্ট হয়েছে, শিন্ডে শিবসেনা ভেঙে আসার পর সরকার গঠনে যে সমঝোতা করেছিল বিজেপি, আর তার পুনরাবৃত্তি হবে না। তবে শিন্ডে মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী-মন্ত্রিসভার সমঝোতায় পুরোপুরি এখনও রাজি হননি বলে খবর সূত্রের। যদিও একনাথ শিন্ডে আগেই জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী যা সিদ্ধান্ত নেবেন, তাঁর সমর্থন থাকবে সেখানেই। জল্পনা ছিল, এবার আর একনাথ শিন্ডে নয়, তাঁর ছেলে শ্রীকান্ত শিন্ডে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর আসনে বসবেন। যদিও শ্রীকান্ত তা নিজেই গুজব বলে জানিয়েছেন। 

২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জোট মহাজুটি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা ঘোষণা করেনি মহাজুটি। এর পর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই নিজের গ্রাম সাতারায় চলে যান শিন্ডে। জল্পনা শুরু হয়, জোটের অন্দরে ভাঙন ধরেছে। সেই জল্পনায় রবিবার জল ঢেলে দিলেন একনাথ। সোমবার সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়ে দেবেন্দ্র ফড়নবিস ফোন করেছিলেন একনাথ শিন্ডেকে।  তবে জল্পনা, শিন্ডে জোর দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে। এসবের মাঝেই দুজন পর্যবেক্ষককে নিযুক্ত করল বিজেপি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া