বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাহারি কেশসজ্জায় চুলের বেহাল দশা? এই ৫ নিয়মে যত্ন করলেই হারাবে না জেল্লা, ঝলমলে থাকবে চুল

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৩Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: ঘরোয়া অনুষ্ঠান হোক কিংবা পার্টি, মেকআপ-পোশাকের সঙ্গে চাই মানানসই কেশসজ্জা। ! তবেই না সম্পূর্ণ হয় সাজ। এমনকী হালকা মেকআপেও সকলের মাঝে মধ্যমণি করে তুলতে পারে সঠিক কেশসজ্জা। কখনও খোলা চুলে হেয়ারক্লিপ, আবার কখনও খোপার সজ্জা। কেউ আবার পনিটেল কিংবা ঢেউ খেলানো চুলে চমক দেন। বাহারি চুলের স্টাইলে সাজতে পছন্দ করেন কিশোরী থেকে মধ্যবয়স্কা, সকলেই। তবে শুধু কেশসজ্জা করলেই তো চলে না, সঙ্গে তার আগে-পরে প্রয়োজন সঠিকভাবে চুলের যত্ন। তাহলে যাই স্টাইল করুন না কেন, কী কী নিয়ম মানলে চুল থাকবে নরম, ঝলমলে? জেনে নিন।

১. চুল যে স্টাইলে বাঁধুন, তা যেন খুব 'টাইট' না হয়। তাহলে চুলের গোড়া দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে চুল পড়াও। 
২. বৃষ্টির দিনে চুল খোলা রাখাই ভাল। চুল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আবার খুব বেশি আর্দ্রতায় চুল নষ্ট হয়। ফলে এমন জায়গায় চুল না বাধাঁই শ্রেয়। তবে খোলামেলা কিংবা শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় থাকলে যে কোনও ধরনের কেশসজ্জা করতে পারেন।  
৩.  ভিজে চুলে কোনও কেশসজ্জা নয়। চুল পুরোপুরি শুকিয়ে গেলে যে কোনও স্টাইল করতে পারেন। একইসঙ্গে চুল আঁচড়ানোর সময় তাড়াহুড়ো করবেন না। এতে জট পড়ে চুল ছিঁড়ে যেতে পারে। 
৪. কেশসজ্জার সময়ে হেয়ার জেল, ওয়াক্স, স্প্রে বা মুজের মতো প্রসাধনী ব্যবহার করা হয়। কিন্তু এই ধরনের প্রসাধনীতে রাসায়নিক থাকে যা চুলের ক্ষতি করে। একইসঙ্গে গরম রোলার বা স্ট্রেটনিং আয়রন ব্যবহার করলেও চুল নিষ্প্রাণ হয়ে যায়। তাই যতোটা সম্ভব এই সব প্রসাধনী কিংবা টুল কম ব্যবহার করা উচিত। 
৫. চুলে রং কিংবা হাইলাইট করলে লুক বদলে যায় ঠিকই। কিন্তু বাজারচলতি রঙের রাসায়নিক চুলের স্বাস্থ্য নষ্ট করে দেয়। ফলে অকালেই চুল ঝরতে কিংবা পাকতে শুরু করে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া