মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: একসময় যাঁর ছিল না কিছুই। টাকার অভাবে বাসে করে যেতে হত ঘণ্টার পর ঘণ্টা। আজ তিনি রাজার রাজা। একজন সফল ব্যবসায়ী। ভারতের অন্যতম বড় ওষুধ কোম্পানির মালিক।
১৯৫৫ সালে উত্তরপ্রদেশের মিরাটে জন্মগ্রহণ করেন রমেশ জুনেজা। বিজ্ঞানে স্নাতক হওয়ার পর জীবন শুরু করেছিলেন একজন সামান্য সেলসম্যান হিসেবে। পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য প্রত্যন্ত গ্রাম থেকে তিনি এসেছিলেন শহরে। তখন ১৯৭০ এর দশক। অনেক খুঁজে পান মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ -এর চাকরি। রোজ সেই চাকরির জন্য গড়ে ৮৫ কিমি বাসে করে যেতে হত তাঁকে। বিভিন্ন ডাক্তারদের কাছে যেতে হত প্রতিদিন। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে করতে হত কাজ। প্রথম চাকরি করেছেন keepharma নামে এক ওষুধের কোম্পানির অধীনে। এরপর ১৯৭০ সালে তিনি অন্য আরেকটি ওষুধের কোম্পানিতে যোগ দেন। সেখানে ছিলেন আট বছর। তখন তিনি লক্ষ্য করেন বাজারে কম দামে ওষুধের খুব অভাব।
একবার চোখের সামনে দেখা এক ঘটনা তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এক হতদরিদ্র লোককে দেখেন, কেনার সামর্থ্য না থাকায় রূপোর গয়না বন্ধক রেখে ওষুধ কিনতে। সেসময় রূপোর গয়নার দাম খুব বেশি ছিল না। এরপরই তিনি সিদ্ধান্ত নেন স্বল্পমূল্যে সকলের জন্য বাজারে ওষুধ আনার। ছেড়ে দিলেন চাকরি বদলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুললেন তিনি। মাত্র ৫০ লাখ টাকা বিনিয়োগ করে দুই ভাইয়ে মিলে ১৯৯৪ সালে নামলেন ব্যবসায়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। এক বছর পর ব্যবসার টার্ন ওভার দাঁড়ায় প্রায় চার কোটি।
তাঁর তৈরি ম্যানকাইন্ড ফার্মা আজ ভারতের এক অন্যতম ওষুধ প্রস্তুকারক সংস্থা। বর্তমানে যাঁর বাজারদর ৯৬ হাজার ৭০৩ কোটি টাকা। ভারতের বৃহত্তম ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে চতুর্থ স্থানে। এই কোম্পানির সবচেয়ে জনপ্রিয় ওষুধ ম্যানফোর্স কনডম, প্রেগা নিউজ, আনওয়ান্টেড ৭২ এবং গ্যাস-ও-ফাস্ট।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?