বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০২ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৩Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: শীতকালে জাঁকিয়ে বসে রোগভোগ। ঠান্ডা লেগে সর্দি-কাশি তো আছেই, সেই সঙ্গে সংক্রমণ জাতীয় নানা সমস্যাও উঁকি মারে। তাই প্রথম থেকেই সতর্ক থাকা জরুরি। আর শীতকালীন রোগের সঙ্গে লড়াই করতে অন্যতম ভরসা হতে পারে আমলকি। আমলকি শীতকালে পাওয়া যায় এমন একটি ফল, যা দেখতে ছোট হলেও এর উপকারিতা অনেক।
স্বাস্থ্যের ভাণ্ডার আমলকি বহু রোগ নিরাময়ে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু জানেন কি এই ফলটি ওজন কমাতেও সাহায্য করে। হ্যাঁ, ছোট্ট এই ফলটি বাড়তি মেদ ঝরাতে খুবই কার্যকরী। প্রতিদিন সকালে খালি পেটে আমলকির রস খেলে শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, যা ওজন কমাতে সাহায্য করে। রোজ এই জুসের সাহায্যে অনেকাংশে কমানো যায় পেটের মেদও।
ওজন কমাতে খাদ্যতালিকায় যোগ করতে পারেন আমলকির চাটনিও। তাজা আমলকি চাটনি খেতে যেমন সুস্বাদু, তেমনি শরীরের জন্যও খুবই উপকারী। ক্রমবর্ধমান ওজন কমাতে আমলকি পাউডার খাওয়াও উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ আমলকি পাউডার হালকা গরম জলের সাথে খেলেও ওজন কমতে সাহায্য করে। অ্যালোভেরা জুসের সঙ্গে আমলকি খেলেও উপকার পাবেন।
আমলকিতে ভরপুর পরিমাণে রয়েছে ভিটামিন সি। একাধিক মরশুমি রোগ থেকে দূরে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। শরীরকে যাবতীয় রোগের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত করে ছোট্ট এই ফল। আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। ফলে নিয়মিত আমলকি খেলে যেমন কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়, তেমনই গ্যাস-অম্বলের সমস্যাতেও সুরাহা পাওয়া যায়।
ত্বক এবং চুলের অধিকাংশ সমস্যার সমাধান লুকিয়ে আছে আমলকিতে। আমলকি শুধু শরীর নয়, যত্ন নেয় মনেরও। সবমিলিয়ে শীতকালে প্রতিদিন আমলকি খেলে অনেক রোগবালাই থেকেই দূরে থাকা সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?