বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Walmart employee won 1 million dollar after being called in on her day off

বিদেশ | ছুটির দিনে ডেকেছিলেন বস, কাজের শেষে কেনা লটারির টিকিটে ভাগ্যের চাকা ঘুরে গেল এই কর্মীর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AD ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভাগ্যের চাকা কখন ঘুরে যায় সেটা আমরা কেউই সেটা জানি না। সে রকমই হয়েছে ওয়ালমার্টের এক তরুণী কর্মীর সঙ্গে। ছুটির দিন কাজ করতে ডেকেছিলেন বস। কাজ শেষে বাড়ি ফেরার পথে কেনা লটারির টিকিটেই কেল্লাফতে। রাতারাতি লাখপতি হয়ে গেলেন ওই তরুণী।

ওই তরুণীর নাম রেবেকা গঞ্জালেস। লস এঞ্জেলেসের বাসিন্দা। ওয়ালমার্টে কাজ করেন। গত ২ সেপ্টেম্বর 'লেবর ডে'-র দিন সাপ্তাহিক ছুটি ছিল রেবেকার। কিন্তু তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ সে দিন তাঁকে কাজে আসতে বলেন। রেবেকার এক সহকর্মী সে দিন ছুটি নেওয়ায় মাত্র তিন ঘণ্টার জন্য তাঁকে সে দিন কাজে আসতে বলা হয়।  কাজের ফাঁকে ক্যালিফর্নিয়া লটারির একটি টিকিটি কেনার ইচ্ছে থাকলেও কাজের চাপে তা কিনতে পারেননি রেবেকা। 

রেবেকা কাজ শেষে ওয়ালমার্টের লটারির টিকিট ভেন্ডিং মেশিন থেকে ১০ ডলার দিয়ে একটি টিকিট কেনেন।  এর পরেই বদলে গেল তাঁর ভাগ্যের চাকা। টিকিটে লুকিয়ে থাকা নম্বর ঘষে বার করতেই দেখা গেল এক মিলিয়ন ডলার অর্থাৎ ১০ লক্ষ টাকা জিতেছেন রেবেকা। লাখপতি হয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তিনি বলেন, "আমি এখনও বিশ্বাস করতে পারছি না।''

রেবেকা পুরষ্কার জেতার পরেই প্রথমে ফোন করে তাঁর ম্যানেজারকে খবরটি জানান। কর্মীরাও খুশি কারণ কমিশন মারফত পাঁচ হাজার ডলার পাবে ওয়ালমার্ট। মাসে দু'বার করে লটারির টিকিট কাটতেন রেবেকা। কিন্তু কখনই ৫০ ডলারের বেশি জিততে পারেননি। এত টাকা জিততেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন রেবেকা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া