সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | কেন্দ্র আবেদন করুক রাষ্ট্রসংঘের কাছে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য, বাংলাদেশ ইস্যুতে বিধানসভায় মমতা

Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: উত্তাল পদ্মাপার। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ফের অশান্ত বাংলাদেশ। ইসকনের সন্ন্যাসীর গ্রেপ্তারি এবং সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে যে ক্ষোভ এবং অশান্তির সূত্রপাত হয়েছে বাংলাদেশে, দিনে দিনে বেড়েছে তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই জানিয়েছিলেন, এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করে বার্তা দিতে বা সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। সোমবার ফের বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের কাছে আর্জি জানালেন মমতা। বললেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে রাষ্ট্রসংঘের কাছে কেন্দ্র আবেদন জানাক, সে দেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য। বাংলার মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, আমরা শান্তি চাই। সোমবারের বক্তব্যের মধ্যে দিয়ে, বাংলাদেশের পরিস্থিতিতে এপার বাংলার সরকারের অবস্থান ফের স্পষ্ট করলেন মমতা। 

সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি এদিন মমতা বলেন, বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দিন প্রধানমন্ত্রী, তিনি না দিলেও যেন বিদেশমন্ত্রী বিবৃতি দেন, সেকথাও বলেন তিনি। মমতা এদিন ফের স্পষ্ট করেন, বাংলাদেশ নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তের এক্তিয়ার নেই, কেন্দ্র সরকারের সিদ্ধান্ত, প্রামর্শ মেনে চলবেন বলেও জানান। যদিও তাঁর অভিযোগ, গত ১০ দিন ধরে বাংলাদেশে উদ্বেগজনক বহু ঘটনা ঘটলেও সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার নীরব।


এদিন বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। ভুল করে জলসীমা অতিক্রম করায় এ রাজ্যের ৬৯ জন মৎস্যজীবীকে বাংলাদেশের একটি থানায় আটক করে রাখা হয়েছে। রাজ্যের তরফ থেকে তাদের আইনজীবী দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকেও বিষয়টি জানানো হয়েছে। তা স্বত্বেও ওই মৎস্যজীবীরা মুক্তি পাননি। এ বিষয়েও এদিন মমতা বক্তব্য রাখেন, বলেন, আগে কখনও এরকম ঘটনা ঘটেনি। একই সঙ্গে তিনি মনে করান,  বাংলাদেশী ট্রলার ডুবে যাওয়ার পরে উদ্ধার হওয়া মৎস্যজীবীদের নিরাপদে  দেশে ফেরত পাঠানো হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া