মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০২ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দিন জানিয়ে দেওয়া হয়েছে কবে শপথ নেবনে মন্ত্রীরা, অথচ এখনও জোটের জটিলতা সমাধান করে মহারাষ্ট্রে মহাজোট জানাতেই পারেনি মুখ্যমন্ত্রীর নাম। দৌড়ে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফড়নবিস থাকলেও, দিন কয়েক আগেই পরিস্কার হয়ে গিয়েছে, দৌড় থেকে ছিটকে গিয়েছেন একনাথ শিন্ডে। জল্পনা ছিল, মহারাষ্ট্রের কুরশির জন্য এবার আর সমঝোতার পথে হাঁটবে না গেরুয়া শিবির। মুখ্যমন্ত্রী পদে বসবেন ফড়নবিসই। অজিত পাওয়ার একপ্রকার জল্পনায় সিলমোহর দিয়ে দিয়েছেন।
রাজধানীর রাজনীতিতে গুঞ্জন, এবার মুখ্যমন্ত্রী পদ না পেলেও উপমুখ্যমন্ত্রী হবেন শিন্ডে। কিন্তু তাতেও ট্যুইস্ট। জল্পনা, শিন্ডে নয়, এবার তাঁর ছেলে শ্রীকান্ত বসবেন উপমুখ্যমন্ত্রীর আসনে। প্রশ্ন ছিল, এই দফায় কি তাহলে দুই শীর্ষ পদের কোনওটাই থাকছে না শিন্ডের জন্য। সোমবার শ্রীকান্ত শিন্ডে জানিয়ে দিয়েছেন, এই জল্পনা একপ্রকার মিথ্যে এবং ভুল। তিনি নিজে কোনও উপমুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নেই। ক্ষমতার প্রতি তাঁর কোনও লোভ নেই বলেও সাফ জানিয়েছেন একনাথ-পুত্র।
মহারাষ্ট্র নিয়ে জল্পনার মাঝেই একনাথ শিন্ডে গিয়েছিলেন তাঁর গ্রামের বাড়িতে। সেখানে গিয়েই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। ২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জোট মহায়্যুতি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা ঘোষণা করেনি মহাজুটি। এর পর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই নিজের গ্রাম সাতারায় চলে যান শিন্ডে। জল্পনা শুরু হয়, মহায়্যুতির অন্দরে ভাঙন ধরেছে। সেই জল্পনায় রবিবার জল ঢেলে দিলেন একনাথ। সোমবার সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়ে দেবেন্দ্র ফড়নবিস ফোন করেছিলেন একনাথ শিন্ডেকে। তবে জল্পনা, শিন্ডে জোর দিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?