মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০২ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ঘূর্ণিঝড় 'ফেনগাল'-এর জেরে আবারও বিপত্তি তামিলনাড়ুতে। ঘূর্ণিঝড় দূরে সরলেও একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ুর একাধিক গ্রাম। গভীর রাতে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ ভূমিধসে চাপা পড়লেন এক পরিবারের সাতজন সদস্য। ধসে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে একাধিক বাড়ি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর তিরুবন্নামলইতে। একটানা তুমুল বৃষ্টির জেরে ধস নামে পাহাড়ি এলাকায়। ধসে পড়ে পরপর তিনটি বাড়ি। পালানোর সুযোগ পাননি অনেকেই। ঘুমের মধ্যেই ধসে চাপা পড়েন এক পরিবারের সাতজন। তাঁদের মধ্যে পাঁচজন শিশু। এখনও পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রশাসন সূত্রে খবর, গতকাল রাত থেকেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় উদ্ধারকারী দল উদ্ধারকাজ শুরু করে। কিন্তু ভারী বৃষ্টিতে আবারও ধস নামার আশঙ্কায় কিছুক্ষণ উদ্ধারকাজ বন্ধ ছিল। ভোর থেকে আবারও উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত নিখোঁজ সাতজনকে উদ্ধার করা যায়নি।
প্রসঙ্গত, শনিবার সন্ধেয় তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ফেনগাল’। তখন থেকেই একটানা ভারী বৃষ্টি হচ্ছে তামিলনাড়ু ও পুদুচেরিতে। এখনও জারি রয়েছে লাল সতর্কতা। তামিলনাড়ুর একাধিক স্কুল, কলেজ এখনও বন্ধ রয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তামিলনাড়ুর ভিল্লুপুরম এলাকা। সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে শনিবার চেন্নাইয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?