মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৫Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: সম্পর্কে তাঁরা বাবা মেয়ে। তাতে কী হয়েছে? বাবা এবার বিয়ে করলেন নিজের মেয়েকে। শুনে চমকে উঠলেও সম্প্রতি এই নিয়ে এক ভিডিয়ো পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে। মুহূর্তে ভাইরাল সেই ভিডিয়ো।
ভিডিয়োতে দেখা যায় এক যুবতী তাঁর বাবাকে নিজের স্বামী বলে পরিচয় দিচ্ছেন। যুবতীর কপালে থেকে লম্বা করে সিঁদুর দেওয়া, পরনে লাল শাড়ি, গলায় মঙ্গলসূত্র। পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি। তাঁর গলায় একটা উত্তরীয়। যুবতীকে বলতে শোনা যায়, স্থানীয় একটি মন্দিরে তাঁরা বিয়ে করেছেন। পাশে দাঁড়িয়ে আছেন তাঁর বাবা। তাঁর বয়স ৫০ বছর। যুবতীর বয়স ২৪ বছর। তাঁরা বিয়ে করে খুব খুশি হয়েছেন। ওই যুবতীর কথা সমর্থন করছেন পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি।তিনি পাল্টা বলছেন, হ্যাঁ আমার মেয়েকে বিয়ে করেছি! সমস্যা কোথায়? ভিডিও ছড়াতেই হতবাক নেটিজেনরা।
ভিডিয়োতে এক প্রত্যক্ষদর্শী জিজ্ঞাসা করেন, বাবা মেয়ের সম্পর্ক এমন নয়। তাঁদের এর জন্য কোনও লজ্জাবোধ নেই? তাতে বাবার পাল্টা জবাব, 'কোন যুগে বাস করছেন? লজ্জা পাব কেন?'
एक बेटी ने अपने बाप से शादी कर ली और बाप ने अपनी बेटी से शादी कर ली।
— Jaysingh Yadav SP (@JaysinghYadavSP) November 27, 2024
हिंदू रीति रिवाज के अनुसार सादी मंदिर में संपन्न हुई उसके बाद मीडिया से बात की किसी को अब दिक्कत नहीं होनी चाहिए दोनों सहमत हैं दोनों राजी हैं। pic.twitter.com/cSY6Yytcv5
ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বলছেন, বাবা মেয়ের পবিত্র সম্পর্ক নিয়ে কেউ এমন করতে পারেন ভাবাই যাচ্ছে না। কেউ কেউ বলছেন, অবিশ্বাস্য। নিশ্চয় এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে। কারও আবার মন্তব্য, নৈতিকতার সীমা পার করে ফেলেছেন ওই যুবতী আর তাঁর বাবা। অনেকে আবার ভারতীয় বিয়ের আইনকে সামনে এনেছেন। তাঁদের মন্তব্য, হিন্দু বিবাহ আইন অনুযায়ী এই ধরনের বিয়ের অশ্লীল এবং বেআইনি। আরেক ধাপ এগিয়ে গিয়ে আরেক নেটিজেনের মন্তব্য, এর ধরনের মানুষদের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া উচিত।
অবশ্য এসব কথায় যে ওই বাবা মেয়ের কিছুই যায় আসবে না তা ভিডিয়োর শেষে যুবতীকে বলতে শোনা যায়। বছর ২৪ -এর ওই যুবতী দাবি করেছেন, তাঁদের সম্পর্ক নিয়ে সমালোচকদের চুপ করাতেই তাঁরা এই কাণ্ড ঘটিয়েছেন। যাঁরা তাঁদের পিছনে কথা বলেন এটা হল তাঁদের জন্য যোগ্য জবাব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?