বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | মাত্র তিন ঘণ্টায় শেষ করে ফেলেন গোটা অঙ্কের বই! রয়েছে ভারত যোগ, কে এই বিস্ময় বালক? 

দেবস্মিতা | ০২ ডিসেম্বর ২০২৪ ১৫ : ৩৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: বয়স মাত্র ১০ বছর। অথচ বুদ্ধিতে তাঁর জুরি মেলা ভার। বুদ্ধিতে হারিয়ে দিয়েছেন বিশ্বের তাবড় তাবড় লোকেদের। আইকিউ লেভেল শুনলে চমকে উঠবেন। এই বিস্ময় বালকের আইকিউ লেভেল ১৬২। আইনস্টাইন এবং স্টিফেন হকিংয়ের আইকিউ ১৬০। কে এই বিস্ময় বালক? 

 

 

ভারতীয় বংশোদ্ভুত এই বিস্ময় বালকের নাম কৃষ অরোরা। বর্তমানে ব্রিটেনের বাসিন্দা। মানব ক্যালকুলেটর বলা চলে তাঁকে। মাত্র চার বছর বয়স থেকেই বিষয়টি নজরে আসে। টপাটপ অঙ্ক করতে পারেন ওই খুদে। ওই বয়সেই দশমিকের অঙ্ক কষতে সময় লাগত মাত্র এক সেকেন্ড। বয়স যত বেড়েছে পাল্লা দিয়ে বেড়েছে বুদ্ধি। এখন তিনি আর পড়তে চান না প্রাইমারি স্কুলে। তাঁর ক্লাসের তুলনায় দেড় গুণ উঁচু ক্লাসের অঙ্ক করা কোনও ব্যাপারই নয় তাঁর কাছে। 

 

 


তাঁর বাবা মা দুজনেই পেশায় ইঞ্জিনিয়ার। অল্প বয়সেই ছেলের এমন প্রতিভা দেখে তাঁরা দাবার প্রশিক্ষক রাখেন ছেলের জন্য। মাত্র চার মাস সময় লেগেছিল সেটা শিখতে কৃষের। এরপর সেই দাবা প্রশিক্ষকই কৃষের কাছে আর জিততে পারেন না দাবা খেলায়। শুধু পড়াশোনা নয়, পিয়ানো বাজাতে ভালোবাসেন ওই বিস্ময় বালক। সেখানেও তিনি অর্জন করেছেন পুরস্কার। পিয়ানো শেখার চারটে ধাপ তিনি শিখে ফেলেন মাত্র ছয় মাসে। জায়গা করে নেন ট্রিনিটি কলেজ অফ মিউজিক হল অফ ফেমে। যে কোনও স্বরলিপি তাঁর মুখস্ত। না দেখেই একের পর এক পিয়ানোতে সুর তোলেন ওই বিস্ময় বালক। 

 


তাঁর বাবা মায়ের আশা ছেলে বড় হয়ে একজন গণিতবিদ হতে পারেন। বর্তমানে কৃষ পড়ছেন সেখানকার সেরা স্কুল কুইন এলিজাবেথে। কিন্তু তা নিয়ে কৃষের বক্তব্য, এখন তিনি যে শ্রেণিতে পড়েন সেখানে খালি যোগ আর গুণ শেখানো হয়। তিনি আর এসবে আগ্রহী নন। তাঁর চাই বড়দের অঙ্ক। বাবা মায়ের কথায়, যখন তাঁর চার বছর বয়স তখনই তাঁরা বুঝেছিলেন তাদের ছেলে সাধারণ কেউ নন। সে সময় মাত্র তিন ঘণ্টায় গোটা একটা অঙ্কের বই শেষ করেছিল কৃষ। সঙ্গে ছিলেন তাঁর মা। এরপর ক্লাস থ্রি -তে পড়ার সময় গোটা বছরের হোমওয়ার্ক একদিনে বসে করে দিয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া