বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ০৫ : ০০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়া এক মজাদার জায়গা। সেখানে হদিশ মেলে কত না জিনিসের। এবার হদিশ মিলল কঙ্কাল গিটারের। শুনে আঁতকে উঠলেও এটাই ঘটেছে বাস্তবে। এক যুবক তাঁর কাকাকে স্মরণীয় করে রাখতে কঙ্কাল দিয়ে বানিয়েছিলেন গিটারটা। ঘটনাটি ফ্লোরিডার।
জানা গিয়েছে, ওই যুবকের নাম প্রিন্স। তাঁর কাকা চেয়েছিলেন তিনি রকস্টার হন। সবসময় উৎসাহ দিতেন প্রিন্সকে। কাকা নিজেও একজন সঙ্গীত প্রেমী মানুষ ছিলেন। ১৯৯৬ সালে তাঁর কাকা মাত্র ২৮ বছর বয়সে হঠাৎই বাইক দুর্ঘটনায় মারা যান। কাকা চেয়েছিলেন তাঁর দেহ চিকিৎসাবিদ্যার কাজে লাগানো হোক। সেইমত প্রথমে দেহদান করা হয়েছিল নিকটবর্তী মেডিক্যাল কলেজে। প্রায় দুই দশক ধরে গবেষণার জন্য সেখানেই রাখা হয়েছিল গিটারটি। পরবর্তীতে গ্রীসে শিক্ষার জন্য মানুষের হাড় ব্যবহার নিষিদ্ধ করে দেওয়া হয়। তখন কলেজ কর্তৃপক্ষ প্রিন্সের কাকার কঙ্কালটি ফিরিয়ে দেন পরিবারের কাছে। সে সময়ই কঙ্কালটি নিয়ে নতুন কিছু করার ভাবনা খেলে যায় প্রিন্সের মাথায়। এরপরই তিনি সিদ্ধান নেন সেটি দিয়ে একটি গিটার তৈরি করার।
যেমন ভাবা তেমন কাজ। গিটারের বেস হিসেবে রাখলেন কাকার কঙ্কাল। এরপর যুক্ত করলেন ধাতব রড, নিতম্বের হাড়ের মধ্যে একটি তারের জ্যাক ঢোকালেন। তৈরি হল কাকার গিটার। প্রিন্স গিটারটির নাম দিলেন স্কেলকাস্টার। এরকম অদ্ভুতুড়ে কাণ্ড তাঁর পরিবারের লোকেরা কীভাবে মেনে নিয়েছিলেন? তিনি জানিয়েছেন, খুব স্বাভাবিকভাবেই এইরকম ঘটনা তাঁর পরিবার সমর্থন করেননি। কিন্তু তিনি এটা বানিয়ে খুব খুশি। সে ছবি শেয়ারও করেছেন নিজের ইউটিউব চ্যানেলে। মাঝে মধ্যেই সেই গিটার হাতে গান গাইতে দেখা যায় তাঁকে। প্রিন্সের মন্তব্য, এভাবেই সারাক্ষণ কাকা তাঁর সঙ্গেই থাকবেন। লোকে যে জিনিস ছুঁয়ে দেখতেও ভয় পাবেন প্রিন্স তাতেই তুলছেন একের পর এক সুরের মূর্ছনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?