বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Green peas are full of fibre and calcium also have many other healthy properties

লাইফস্টাইল | ফাইবারের খনি এই সবজির দানা, রয়েছে অঢেল ক্যালশিয়ামও, কোষ্ঠকাঠিন্য দূর করে, লোহার মতো শক্ত হয় হাড়

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০১ ডিসেম্বর ২০২৪ ০২ : ৪১Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ বাজার গেলেই সবুজ সবুজ মটরশুঁটি দেখতে পাওয়া যায়। প্রতিটি মটরশুঁটির মধ্যে বেশ কয়েকটি গোলাকার বীজ থাকে।এটি মূলত সবজি হিসেবেই ব্যবহার করা হয়। মটরশুঁটিতে রয়েছে প্রচুর ফাইবার। এছাড়া পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ই, কে, ফলিক এসিড, আয়রন, জিঙ্ক ও ম্যাগনেশিয়াম। ফাইবার থাকায় মটরশুটি কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে। এক কাপ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ভিটামিন কে থাকায় এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মটর চমৎকার খাদ্য।

পুষ্টিগুণে ভরা মটরশুঁটিতে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্ল্যাভোনয়েডস এবং ক্যারোটেনয়েডস৷ এই দুই উপাদান সাহায্য করে ক্রনিক অসুখ নিয়ন্ত্রণে৷ বিধির মতে, রোজকার ডায়েটে মটরশুঁটি রাখলে হৃদযন্ত্রের সুস্থতা বজায় থাকে৷ খনিজ, ভিটামিন কে, ভিটামিন সি, ফোলেট থাকার কারণে সার্বিক সুস্থতার জন্য মটরশুঁটি প্রয়োজনীয়৷ মটরশুঁটিতে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার আছে৷ এর ফলে পেটের স্বাস্থ্য ভাল থাকে৷ দূর হয় পেটের রোগের আশঙ্কা৷ কোষ্ঠকাঠিন্য সারিয়ে দেয় মটরশুঁটির ফাইবার৷

পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার সুস্থ স্বাভাবিক রাখে৷ এছাড়া এর ফাইবার নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল মাত্রা৷ ফলে হৃদরোগের আশঙ্কা কমে৷ গ্লাইসেমিক ইনডেক্স কম৷ ফলে রক্তে শর্করার মাত্রা বাড়তে দেয় না৷ এর ফাইবার ও প্রোটিন শর্করা শোষণেও বাধা দেয়৷ যাঁদের ডায়াবেটিস আছে, তাঁরা নিয়মিত মটরশুঁটি খান৷

শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। এর ফলে জ্বর, কাশি, সর্দি বেশি হয়। শুধু ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রথমেই গুরুত্ব দিতে হবে প্রোটিনকে, তারপর ভিটামিন এ, জিঙ্ককে। মটরশুঁটির মধ্যে এসব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর এই উপাদানগুলো থাকে। তাই দৈনিক খাদ্যতালিকায় মটরশুঁটি রাখলে শরীরের বিভিন্ন উপকারে আসবে এই সবজি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া