বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মরা আরশোলা, ব্যবহার করা কন্ডোম দেখিয়ে তোলাবাজি, এক টাকাও খরচ না করে ৩০০ হোটেলে রাত কাটান এই যুবক

দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ০১ : ২৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: মানুষের বিভিন্ন রকম শখ জাগে। কারও ডাক টিকিট সংগ্রহ আবার কেউ ভ্রমণ করতে ভালোবাসেন। তেমনই ঝিয়াং নামে এক যুবকের সন্ধান মিলেছে যার নেশা বিভিন্ন বিলাসবহুল হোটেলে রাত কাটানো তাও বিনামূল্যে। এর জন্য আঁটতেন নানা রকম ফন্দিফিকির। ঘটনাটি দক্ষিণ চীনের। 

 

 

কীভাবে? শুনলে চোখ কপালে উঠবে আপনারও। মাত্র ২১ বছর বয়স ঝিয়াং -এর। পকেটে নেই তেমন টাকা। অথচ শখ বিভিন্ন বিলাসবহুল হোটেলে সময় কাটানোর। তাই সঙ্গে রাখতেন কখনও মরা আরশোলা আবার কখনও ব্যবহৃত কন্ডোমের প্যাকেট। আবার কখনও ছারপোকা কিংবা গোছা চুলও সঙ্গে রাখতেন। এরপর পছন্দসই হোটেলে যেতেন। নির্দিষ্ট সময় কাটানোর পর বেরিয়ে আসতেন হোটেল থেকে তখন যখন হোটেলের ভাড়া চাইতেন হোটেল কর্তৃপক্ষ। তখনই শুরু হত মজা। তিনি হোটেলের ভাড়া মেটানো তো দূরের কথা, উল্টে ক্ষতিপূরণ দাবি করতেন। বলতেন তিনি হোটেলে থাকতে এসে অস্বাস্থ্যকর পরিবেশ পেয়েছেন। অনলাইনে হোটেলটির রেটিং শূন্য করে দেবেন সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশের কথাও উল্লেখ করবেন কমেন্টে। কর্তৃপক্ষ অবাক হলে ওই যুবক হোটেলের ঘরে নিয়ে গিয়ে হোটেলের কর্মীদের দেখিয়ে দিতেন অস্বাস্থ্যকর অবস্থা। যেটা আসলে তিনি নিজেই বানিয়েছেন। তখন অনেকক্ষেত্রে চক্ষুলজ্জার ভয়ে হোটেল কর্তৃপক্ষ কিছু ক্ষতিপূরণ দিয়ে দিতেন। 

 

 

 

এইভাবেই দিব্য দিন কাটছিল যুবকের। এমনও জানা গিয়েছে একদিনে একাধিক হোটেলে সময় কাটিয়েছেন ওই যুবক। কিন্তু এক হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। যুবক ওই হোটেল থেকে বেরোনোর সময় একই কথা বলেন। কিন্তু হোটেল মালিক তাঁকে নানা কথায় ভুলিয়ে রাখেন এবং পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই যুবককে তল্লাশি করতেই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় মরা আরশোলা, চুল, ব্যবহৃত কন্ডোমের প্যাকেট প্রভৃতি। অবশেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে গত দশ মাসে ঝিয়াং প্রায় ৩০০টি হোটেলে এইভাবে বিনা পয়সায় থেকে এসেছেন। এর মধ্যে ৬৩টি হোটেলে আবার অতিরিক্ত পাওনা হিসেবে ক্ষতিপূরণ নিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া