মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

BJP will decide the name of the Maharashtra Chief Minister said Eknath Shinde, also extended his support

দেশ | মুখ্যমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবে বিজেপিই, পূর্ণ সমর্থনের আশ্বাস একনাথ শিন্ডের, জট কাটার ইঙ্গিত মহারাষ্ট্রে!

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AD ০১ ডিসেম্বর ২০২৪ ০০ : ৫৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসবেন কে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিজেপি। রবিবার এই কথা জানিয়ে দিলেন একনাথ শিন্ডে। তিনি আরও জানান, বিজেপি যাকেই পছন্দ করুক না কেন তাতে তাঁর এবং শিবসেনা (শিন্ডে গোষ্ঠী)-এর পূর্ণ সমর্থন রয়েছে। শিন্ডের এই বক্তব্যের ফলে অবশেষে মহারাষ্ট্রে জোটের জট কাটতে চলেছে বলে মনে করছেন অনেকে। বিজেপি সূত্রে খবর, মহারাষ্ট্রের কুর্সিতে কে বসতে চলেছেন সোমবারের মধ্যেই সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে।

রবিবার শিন্ডে তাঁর সাতারা-যাত্রা নিয়ে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, নির্বাচনের পরে বিশ্রাম নিতেই নিজের গ্রামে এসেছেন। তাঁর কথায়, ‘‘আমি সব সময়েই আমার গ্রামে আসি। আমি গত সপ্তাহেই নিজের বক্তব্য স্পষ্ট করেছি। তার পরেও এত কথা হচ্ছে কেন? আমি বলে দিয়েছি, মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপি যে সিদ্ধান্ত নেবে, আমি তাকে সমর্থন করব। শিবসেনা সেই সিদ্ধান্ত সমর্থন করবে।’’ 

মহারাষ্ট্রে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর দক্ষিণ মুম্বইয়ের আজাদ ময়দানে মহায়্যুতি সরকার শপথ গ্রহণ করবে। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে মুখ্যমন্ত্রী পদে কে বসতে চলেছেন, তা এখনও বিজেপির তরফে স্পষ্ট করা হয়নি। এখনও পর্যন্ত মহাজুটি সরকারের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি বলে সমালোচনা শুরু করেছে বিরোধীরা।

২৩ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়েছে বিজেপি, শিবসেনা (শিন্ডে গোষ্ঠী) এবং এনসিপি (অজিত গোষ্ঠী) জোট মহায়্যুতি। বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত তা ঘোষণা করেনি মহাজুটি। এর পর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরেই নিজের গ্রাম সাতারায় চলে যান শিন্ডে। জল্পনা শুরু হয়, মহায়্যুতির অন্দরে ভাঙন ধরেছে। সেই জল্পনায় রবিবার জল ঢেলে দিলেন একনাথ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া