বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | ১৩২ বছর পর বাতিঘর থেকে উদ্ধার বোতল, তার মধ্যে লুকোনো চিঠি, রহস্য জানলে অবাক হবেন আপনিও

দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ০০ : ০৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: একটা সময় ছিল যখন মানুষ চিঠি লিখে ভাবনার আদান প্রদান করত। অনেক সময় চিঠি পেলে শিহরিত হয় মানুষ। বাতিঘর থেকে উদ্ধার হল এমনই এক চিঠি তাও আবার বোতলবন্দি অবস্থায়। ঘটনাটি দক্ষিণ স্কটল্যান্ডের করসওয়াল বাতিঘরের। 

 


কতদিনের পুরোনো ওই চিঠি? কেনই বা তা রাখা ছিল বোতলে? জানা গিয়েছে ১৩২ বছরের পুরনো ওই চিঠি। সযত্নে রাখা ছিল বাতিঘরে। তাতে দেওয়া রয়েছে তারিখ। ১৮৯২ সালের চার সেপ্টেম্বর। কালি দিয়ে লেখা হয়েছে ওই চিঠি। বাতিঘরের এক ইঞ্জিনিয়ার প্রথম খুঁজে পান ওই বোতলটি। কাচের ওই বোতলটি আটকানো ছিল আলমারির পেছনে। ঘর পরিষ্কার করার সময় হঠাৎই উদ্ধার হয় সেটি। এতগুলো বছর পেরিয়েছে অথচ কারও হাত পৌঁছয়নি সেখানে। জানা গিয়েছে, বোতলের মধ্যে কিছু বায়ুর বুদবুদ ভরা ছিল। দড়ি দিয়ে বেঁধে শোয়ানো অবস্থায় রাখা ছিল সেটি। বোতলের মুখে ছিল কর্ক লাগানো। 

 

 

রস রাসেল নামে এক ইঞ্জিনিয়ার প্রথম খুঁজে পান সেটিকে। হঠাৎ ওরকম ধুলো মাখা বোতল দেখে তিনি অবাক হয়েছিলেন। ভেতরে কাগজ মোড়ানো দেখে আরও অবাক হন। লাইটহাউসে থাকা অন্যান্য লোকেদের ডেকে আনেন তিনি। খোলার আগে পর্যন্ত জানতেন না কী অপেক্ষা করে আছে। বহু পুরনো কিছু হবে সেটা বোতল দেখেই রস ধারণা করেছিলেন। এতগুলো বছর ধরে থাকতে থাকতে কর্কের মুখ আটকে গিয়েছে বোতলের গায়ে। সেটি খুলতেই সাবধানে কাগজটি বের করে নেন তিনি। এরপর ভাঁজ খুলতেই উদ্ধার হয় রহস্য। 

 

 

তাতে লেখা তিন জন ইঞ্জিনিয়ারের নাম। এরা সকলে মিলে ওই ১০০ ফুট বা ৩০ মিটার উঁচু বাতিঘরটির মাথায় আলোর ব্যবস্থা করেছিলেন। চিঠিতে রয়েছে তার বিস্তারিত বিবরণ।এই রহস্য উদ্ধারের সময় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন বর্তমান বাতিঘর রক্ষক ব্যারি মিলারও। চিঠি পড়ে আবেগ চেপে রাখতে পারেননি কেউই। জানিয়েছেন, এতবছর আগে করা ওইরকম একটি কাজের সাক্ষ্য আজও বহন করে চলেছে বাতিঘরটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া