মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'ইভিএম হ্যাক করতে পারি!' সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন সবে শেষ হয়েছে। বিরোধীরা দাবি করতে শুরু করেছেন, নির্বাচন ঠিক মতো করা হয়নি। তাই ভোটের ফলাফলে হার হয়েছে তাঁদের। এরই মধ্যে এক ব্যক্তি দাবি করে বসেন তিনি ইভিএম হ্যাক করতে পারেন। এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তা। এর ভিত্তিতে এবার পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। মহারাষ্ট্রের মুখ্য নির্বাচনী আধিকারিক মুম্বইয়ের সাইবার শাখায় অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন কমিশন এক বিবৃতি পেশ করে জানিয়েছে, ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। 

 

 

মুম্বই সাইবার পুলিশের সিইও ওই ব্যক্তির বিরুদ্ধে ৩০ নভেম্বর ভারতীয় ন্যায় সংহিতায় মামলা রুজু করেছে। ভাইরাল ভিডিয়োটিতে একজন ব্যক্তিকে ভিডিও কলে দেখা যাচ্ছে। তাতে ওই ব্যক্তি কীভাবে ইভিএম হ্যাক করা যায় তার ব্যাখ্যা দিচ্ছেন। লোকটিকে বলতে শোনা যায় যে তিনি ২৮৮টি আসনের মধ্যে ২৮১টি অ্যাক্সেস করতে সক্ষম হয়েছেন। তবে কিছু এলাকায় 'ফ্রিকোয়েন্সি আইসোলেশনের কারণে তা অসম্ভব'। ভিডিওটি নজরে আসে নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম সৈয়দ সুজা। তিনি এর আগে ২০১৯ সালেও ইভিএম হ্যাক করতে পারেন বলে দাবি করেছেন। সে সময় নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে দিল্লিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। কিন্তু খোঁজ মেলেনি তাঁর। এরপর ফের ২০২৪ এ আবার একই অভিযোগ করলেন তিনি। 

 


অন্যদিকে নির্বাচন কমিশন ইভিএম নিয়ে তাদের ওয়েবসাইটে একটি প্রশ্ন উত্তর আপলোড করেছে। সেখানে পরিষ্কার বলা আছে, ইভিএম একটি স্বতন্ত্র মেশিন যা কোনও নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা যায় না, সেটা ওয়াই-ফাই হোক কিংবা ব্লুটুথ হোক। সুতরাং ইভিএমে কারচুপির প্রশ্নই ওঠে না। ইভিএম সম্পূর্ণভাবে টেম্পার-প্রুফ। শুধুমাত্র নির্বাচন কমিশনই নয়, সুপ্রিম কোর্টও একাধিকবার ইভিএমের প্রতিই তাদের আস্থা প্রকাশ করেছে। 

 

 

এই ঘটনা দ্বিতীয়বার সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে, নির্বাচন কমিশন। তাদের তরফে জানানো হয়েছে, কেউ যদি ইভিএম নিয়ে মিথ্যা দাবি করে বা ভুল তথ্য ছড়ায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ একটি গুরুতর অপরাধ। এর সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া