মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

দেশ | দুর্নীতির অভিযোগ! সরকারি ইঞ্জিনিয়ারের ১৫০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: AD ০১ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪০Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠল তেলঙ্গানার এক সরকারি ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম নিকেশ কুমার। তিনি রাজ্য সেচ দপ্তরের সহকারী ইঞ্জিনিয়ার। এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন নিকেশ। তার পরেই তাঁর বিরুদ্ধে তদন্তে নামে রাজ্যের দুর্নীতিদমন শাখা (এসিবি)। নিকেশের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন সংস্থা, ব্যক্তি এবং ব্যবসায়ী বিভিন্ন সময়ে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে নির্মানকাজে ছাড়পত্র জোগাড় করে দিয়েছেন।

শনিবার নিকেশের বাড়িতে তল্লাশি অভিযানে যান এসিবির আধিকারিকেরা। অভিযানে গিয়ে স্তম্ভিত হয়ে যান এসিবি কর্তারা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, নিকেশের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়াও সম্পত্তির বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। 

নিকেশের বাড়ি হায়দরাবাদে ছাড়াও সাঙ্গারেড্ডি, রঙ্গারেড্ডি জেলার ২০টি জায়াগায় তল্লাশি চালিয়ে নিকেশের আরও সম্পত্তির হদিস মেলে।  এর মধ্যে রয়েছে মইনাবাদে তিনটি ফার্মহাউস এবং কল্লুরে ১৫ একর চাষের জমি। এ ছাড়াও বেশ কয়েকটি বসতবাড়িরও খোঁজ মিলেছে। হায়দরাবাদে নিকেশের বাড়ি ও তাঁর আত্মীয়ের প্রতিবেশীরা এসিবি কর্তাদের জানান, তাঁর বেনামে বেশ কয়েকটি সম্পত্তি রয়েছে। এর মধ্যে পাঁচটি বাড়ি বানানোর জমি, দুটি ব্যবসার জন্য ব্যবহারযোগ্য জমি এবং চাষের জমি। যার মোট মূল্য প্রায় ১৮ কোটি।

এসিবি সূত্রে খবর, সব মিলিয়ে নিকেশের সম্পত্তি ১৫০ কোটিরও বেশি। এ ছাড়াও তাঁর স্থায়ী আমানত রয়েছে বেশ কয়েকটি। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জনিয়েছেন, ১৫০ কোটির মতো সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। তবে এই সম্পত্তির পরিমাণ আরও বেশি হতে পারে। নিকেশকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় কত সম্পত্তি রয়েছে, বেনামে কোনও সম্পত্তি আছে কি না, তা-ও জানার চেষ্টা চলছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া