শনিবার ০৯ মে ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | বাংলাদেশে বন্ধুর বাড়ি থেকে ফাটা মাথা নিয়ে দেশে ফিরে এলেন বেলঘরিয়ার যুবক

Sumit | ০১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৫৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে বন্ধুর বাড়িতে গিয়ে আক্রান্ত হয়ে বাড়ি ফিরলেন বেলঘরিয়ার যুবক। আক্রান্ত যুবকের নাম সায়ন ঘোষ। ঘরে ফিরে এলেও এখনও তাঁর চোখে মুখে ভয়ংকর আতঙ্কের ছায়া রয়েছে। খোঁজ নিতে তাঁর বাড়ির সামনে প্রতিবেশীরা বের করেছেন।

 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর বাইশের সায়নের বাড়ি বেলঘরিয়ার সোনার বাংলা এলাকায়। গত ২৩ নভেম্বর বাংলাদেশের ঢাকা শহরে বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। পাসপোর্ট ও ভিসা-সহ সমস্ত বৈধ কাগজপত্র টিকিট নিয়েই তিনি সে দেশে পাড়ি দিয়েছিলেন। গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশে মৌলবাদীদের হামলা ও লুঠতরাজ শুরু হয়। সংখ্যালঘুদের ওপর বেনজির আক্রমণ নেমে আসে। সেই আক্রমণের শিকার হতে হল বেলঘরিয়ার যুবক সায়নকেও। 

 

২৬ নভেম্বর তিনি বন্ধুর বাড়ির পাশে ঢাকা শহরের এক বাজারে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন। সেখানে কয়েকজন বাংলাদেশি মৌলবাদী সায়ন ও তাঁর বন্ধুকে ঘিরে ধরে। ‌তারা নাম পরিচয় জানতে চায়। অভিযোগ, সায়ন ভারতীয় ও সংখ্যালঘু জানতে পারার পর মৌলবাদীরা তাঁর ওপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। বাঁচাতে গিয়ে তাঁর বন্ধুও আক্রান্ত হন। সায়নকে ছুরি দিয়ে আঘাত করা হয়। তাঁর কাছে থাকা টাকা-পয়সা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। 

 

মার খেয়ে রক্তাক্ত হওয়ার পর সায়ন স্থানীয় হাসপাতালে যান। সেখানে চিকিৎসা করিয়ে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ কোনও রকম সহযোগিতা করেনি। বরং কেন তিনি বাংলাদেশে গিয়েছেন, তা নিয়ে তাকে প্রশ্নের জেরবার করে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে সায়নের বন্ধুকে বলা হয়, অবিলম্বে তিনি যেন ভারতীয় যুবককে আর তাঁর বাড়িতে থাকতে না দেন। তারপর বন্ধুর পরিবারের সদস্যরা সায়নকে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেন।

 

রবিবার সকালে সায়ন বাড়ি ফিরে এসেছেন। দেশে ফিরে সায়ন তাঁর ওপর হামলার ভয়ংকর অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি বলেন, 'ভারতীয় পরিচয় আমার নাম সায়ন ঘোষ জানার পরেই সে দেশের মৌলবাদীরা আমার উপর হামলা চালায়। বাংলাদেশ পুলিশের কাছ থেকে কোনও রকম সহযোগিতা পাইনি। উল্টে আমাকেই থানায় নানা রকম অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বিব্রত করে তোলা হয়েছিল।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া