মঙ্গলবার ২৬ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ২১ : ০২Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে এবার হেনস্থার শিকার একজন মহিলা সাংবাদিক। শনিবার রাতে ঢাকায় কারওয়ান বাজারে একদল ব্যক্তি মুন্নি সাহা নামে ওই সাংবাদিককে ঘিরে ধরেন। দেওয়া হতে থাকে ভারত বিরোধী স্লোগান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই সাংবাদিককে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়, এমনটাই জানিয়েছে পুলিশ।
বছর ৫৫ এর ওই সাংবাদিক অনলাইন নিউজ পোর্টাল ‘এক টাকার খবর’-এর সম্পাদক। শনিবার তিনি অফিস থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরে কিছু লোক। তিনি বাংলাদেশ বিরোধী লোক বলা হতে থাকে। উত্তেজিত জনতা দাবি করতে থাকে, ওই সাংবাদিক ভুল তথ্য পরিবেশন করে থাকেন। ওই সাংবাদিক চান বাংলাদেশকে ভারতের অংশ বানাতে। সাংবাদিক পাল্টা জনতার কাছে জানতে চান, কীভাবে তাঁরা এটা বলছেন? এটা তাঁরও দেশ। কিন্তু উত্তেজিত জনতার কানে পৌঁছয়নি সেই কথা। তাঁরা স্লোগান দিতে থাকেন মুহুর্মুহু। দাবি করতে থাকেন, ছাত্রদের রক্ত লেগে রয়েছে ওই সাংবাদিকের হাতে। খবর পেয়ে সেখানে যায় ঢাকার তেজগাঁওয়ের পুলিশবাহিনী। তাঁরা উত্তেজিত জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে চলে আসেন সাংবাদিককে।
এরপরই ঢাকার একাধিক সংবাদমাধ্যম দাবি করতে থাকে, গ্রেপ্তার করা হয়েছে মুন্নি সাহাকে। পুলিশ সেই অভিযোগ অস্বীকার করে। তাঁরা জানায়, সাংবাদিকের ভালোর জন্য তাঁকে থানায় এনে রাখা হয়েছিল। রাতেই তাঁকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। বাংলাদেশ মিডিয়া জানিয়েছে, প্রতিবেশী দেশে সংরক্ষণ বিরোধী বিক্ষোভের সময় একজন ছাত্রের মৃত্যুর মামলায় মুন্নি সাহা ওয়ান্টেড ছিলেন। পরবর্তীতে ওই সংরক্ষণ বিরোধী আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গদিচ্যুত হন। প্রসঙ্গত, এরপরই তিনি এবং আরও কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সিনিয়র অফিসার রেজাউল করিম মল্লিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ওই সাংবাদিক জনতার ঘিরে ধরায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তাঁকে থানায় নিয়ে আসা হয় এবং তিনি মহিলা এই বিষয়টি বিবেচনা করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে তাঁর বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে সেগুলিতে তিনি জামিনের আবেদন করতে পারেন তবে আদালতের নিয়ম মেনে চলবেন এবং পুলিশের সমন মেনে চলবেন এই মর্মে তিনি সই করে গিয়েছেন থানায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?