মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছকভাঙা কেজরি ভাঙছেন ইন্ডিয়া জোট! দিল্লি বিধানসভা ভোট নিয়ে বড় বার্তা আপ প্রধানের

Riya Patra | ০১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: অরবিন্দ কেজরিওয়াল, রাজনীতিতে তাঁর উত্থান, সিদ্ধান্ত সবসময় চর্চায়। জোটে থেকে জোটের সঙ্গে না লড়ার ইতিহাস রয়েছে, এবারও ফের সেই ছবিরই পুনরাবৃত্তি হয়ে চলেছে দিল্লির বিধানসভা ভোটে। সূত্রের খবর তেমনটাই। 


এর আগেও হরিয়ানা, পাঞ্জাবে জোট নিয়ে কংগ্রেসের সঙ্গে আপ-এর জটিলতা প্রকাশ্যে এসেছে। এবারও হচ্ছে না জোট! কেজরির ঘোষণায় তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। রবিবার আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল জানিয়ে দিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তাঁর দল একাই লড়বে, কোনও জোট করবে না। জোট করবে না কংগ্রেসের সঙ্গে অর্থাৎ জোট হচ্ছে না ইন্ডিয়ার সঙ্গে। ২০২৫ ভোটের আগে কেজরির এই সিদ্ধান্ত  এনডিএ বিরোধী জোটের জন্য বড় ধাক্কা বলে মত ওয়াকিবহাল মহলের। 

দিল্লি মদ দুর্নীতি মামলায় দীর্ঘকাল জেলবন্দি ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। জেলে থাকলেও, দিল্লির মুখ্যমন্ত্রী পদে ছিলেন তিনিই। সিদ্ধান্ত নিতেন কারাগারের ভিতর থেকেই। তার মাঝেই কেটে গিয়েছে লোকসভা ভোট। জেল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে আসেন তিনি, জায়গা দেন অতিশিকে। দিল্লির বিধানসভা ভোট কেজরির জন্য প্রেস্টিজ ফাইট। রাজনৈতিক মহল মনে করছে, এই ভোট আদতে কেজরির প্রত্যাবর্তনের ভোট। জেল ফেরৎ কেজরিওয়ালকে দিল্লির মানুষ ফের মসনদের জন্য চাইছেন কি না, তা দেখার ভোট। তবে শুধু কেজরির নয়, দিল্লিতে আপ-এর গ্রহণযোগ্যতার পরীক্ষাও এই ভোট। কারণ লোকসভা ভোটে দিল্লিতে ব্যাপক জয়ের মুখ দেখেছে গেরুয়া শিবির। সেবার কংগ্রেসের সঙ্গে জোট হলেও, দু' দলের ফলাফল শোচনীয়। কেজরির রবিবাসরীয় ঘোষণার পর জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


এর আগে শনিবার, গ্রেটার কৈলাসে পদযাত্রার সময় কেজরিওয়ালের মুখে আচমকা তরল ছিটিয়ে দেওয়া হয়। আপ নেতার উপর আচমকা আক্রমণে শনিবার উত্তাল হয় দিল্লির রাজধানী। ঘটনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কেজরিওয়াল। দিল্লির আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেন। বলেন, 'মনে হচ্ছে গুন্ডারা দিল্লি দখল করেছে।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া