মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | লোভনীয় ছুটির প্যাকেজ, হাতছানি দিয়ে ডাকছে? ফাঁদে পড়ে খোয়াচ্ছেন লাখ লাখ টাকা, সক্রিয় প্রতারণার নতুন চক্র

দেবস্মিতা | ০১ ডিসেম্বর ২০২৪ ১৯ : ৩৫Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ছুটি কে না চায়! আর ছুটি পেলেই মানুষজন সেটা নিয়ে প্ল্যান করতে থাকেন বিভিন্ন জায়গায় যাওয়ার। অনেক সংস্থা সুন্দরভাবে ছুটির প্ল্যান করেও দেয় টাকার বিনিময়ে। তাতে নিশ্চিন্ত থাকেন মানুষ। কিন্তু যদি তারপরই আর খোঁজ মেলে না তাদের? শুনে ভিরমি খেলেও এরকমই এক চক্রের সন্ধান মিলল। নয়ডা পুলিশ গ্রেপ্তার করেছে ভুয়ো গ্যাংটিকে। 

 

 

 

পুলিশ জানিয়েছে ওই দলে মোট ৩২ জন রয়েছে। এর মধ্যে ১৭ জনই মহিলা। জানা গিয়েছে, এরা ভিকটিমদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে একটি সুন্দর ট্যুরের প্যাকেজ বানিয়ে দেবে বলে। যে সংস্থার মাধ্যমে এরা প্ল্যান সাজাত তার নাম কান্ট্রি হলিডে ট্রাভেল ইন্ডিয়া লিমিটেড। পুলিশ এদের থেকে চারটি ল্যাপটপ, তিনটি মনিটর, তিনটি কীবোর্ড, তিনটি সিপিইউ, চারটি চার্জার, দুটি রাউটার, তিনটি সুইচ, তিনটি আইপ্যাড, একটি মোবাইল ফোন এবং বেশ কিছু নথিসহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করেছে। প্রতারকের দল কীভাবে কাজ করত? জানা গিয়েছে, গত দু'বছর ধরে সক্রিয় ছিল সংস্থাটি।  এই দু'বছরে কয়েকশ লোককে টার্গেট বানায় তারা। ঘুরতে যাওয়ার বিভিন্ন আকর্ষণীয় বিজ্ঞাপন দেওয়া হত। ছুটির প্যাকেজ খুব কম দামে করে দেওয়া হবে বলে গ্রাহককে প্রলুব্ধ করা হত। মানুষ তা দেখে আকর্ষিত হতেন। এরপর চলত কথাবার্তা। প্যাকেজ পছন্দ হলেই দাবি করা হত টাকা পয়সা। সেটা দিয়ে দিলেই আর খোঁজ মিলত না ওই প্রতারকদের। 

 

 

সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে বেশ রমরমিয়ে চলছিল এই ব্যবসা। কিন্তু কীভাবে ধরা গেল এই গ্যাংকে? নয়ডা পুলিশের ডেপুটি কমিশনার শক্তি মোহন অবস্থি জানিয়েছেন, এরা টাকা নেওয়ার পর নানা কারণ দেখিয়ে প্যাকেজের দেরি করতে থাকত কিংবা এদের আর খোঁজ মিলত না। আম্রপালি ইডেন পার্ক অ্যাপার্টমেন্টের বাসিন্দা অনিতার সঙ্গেও একই ঘটনা ঘটে। তিনি এই সংস্থার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, তিনি একটি আইটিসি হোটেল একদিনের জন্য বুক করতে গিয়েছিলেন ওই সংস্থার মাধ্যমে। ৮৪ হাজার টাকা চাওয়া হয়েছিল বুকিং এর জন্য। তিনি সেটা দিয়েও দেন। কিন্তু তারপরে সংস্থার তরফে জানানো হয় বুকিং করা যাচ্ছে না। তখন তিনি টাকা ফেরত চাইলে সেটা আর দেওয়া হয়নি তাঁকে। 

 

 

পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে। এরপর খোঁজ নিয়ে জানতে পারে ওই সংস্থার বিরুদ্ধে আরও পাঁচটি অনলাইনে অভিযোগ জমা পড়েছে। কেউ আড়াই লাখ আবার কেউ তারও বেশি টাকা প্রতারিত হয়েছেন ওই সংস্থার ফাঁদে পড়ে। এরপর কল সেন্টারে অভিযান চালিয়ে শনিবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া