শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোথায় ঠান্ডা! দূষণে জর্জরিত শহরে ভ্যাপসা গরম, পাঁচ বছরে উষ্ণতম নভেম্বরর সাক্ষী থাকল দিল্লি

Pallabi Ghosh | ০১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: একদিকে চরম দূষণ, অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি। দুইয়ের জেরে রীতিমতো অতিষ্ঠ রাজধানীর বাসিন্দারা। পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরের মধ্যে চলতি বছরে উষ্ণতম নভেম্বরর সাক্ষী থাকল দিল্লি। নভেম্বর জুড়ে বিন্দুমাত্র ঠান্ডার আমেজ পাওয়া যায়নি শহরে। 

মৌসম ভবন সূত্রে খবর, নভেম্বর মাসে দিল্লিতে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস। গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ২০১৯ সালের পর ২০২৪ সালে এমন উষ্ণ নভেম্বরের সাক্ষী থাকল দিল্লি। ২৫ নভেম্বরের পর থেকে দিল্লির তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। পশ্চিমী ঝঞ্ঝার জেরে ২৬ নভেম্বর একধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা নামে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। ২৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই ছিল। পয়লা ডিসেম্বর তাপমাত্রা নামল ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। যা চলতি মরশুমে প্রথমবার। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, সাধারণত নভেম্বরের শেষভাগ থেকে দিল্লিতে তাপমাত্রার পারদ নামতে শুরু করে। নভেম্বরে উত্তরভারতে বৃষ্টি, তুষারপাত হয়নি। যার প্রভাব পড়েনি দিল্লিতে। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়লেও, ফের আগামী সপ্তাহেই আবহাওয়া বদল হবে। আগামী সপ্তাহের শুরু থেকেই কমবে তাপমাত্রা। নতুন করে শীতের স্পেল শুরু হবে দিল্লিতে। 

প্রসঙ্গত, শুধুমাত্র নভেম্বর নয়, চলতি বছরে উষ্ণতম অক্টোবরের সাক্ষীও থেকেছে দিল্লি। ১৯৫১ সালের পর চলতি বছর অক্টোবরে দিল্লির গড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া