বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১২Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ হাড়কাঁপানি ঠান্ডা বাংলায় না আসলেও ঘরে ঘরে চলছে সর্দি কাশির সমস্যা। পুজোর পর থেকেই হাওয়ায় শিরশিরে ভাব আসতে না আসতেই নাক সড়সড়, বুকে জমাট সর্দি, কাশি, কফ, গায়ে হাতে পায়ে ব্যথার সঙ্গে জ্বরের সমস্যায় ভুগছে সিংহভাগ আমজনতা। কাফ সিরাপও কাজে দিচ্ছে না। কাশি সারলেও আবহাওয়ার কারণে দুদিন বাদেই ফের হাজির অসুস্থতা।
কাশি সারাতে অগত্যা কাফ সিরাপেই ভরসা। যার পার্শ্বপ্রতিক্রিয়ার শিকার অনেকেই। তাই আস্থা রাখুন এই ঘরোয়া টোটকায়। তবে বাড়াবাড়ি রকম সর্দিকাশিতে চিকিৎসকের কাছে যেতেই হবে। সর্দি কাশির সমস্যাকে সাময়িক দূর করতে কোন ঘরোয়া টোটকা কাজে দেবে জেনে নিন।
প্যানে শুকনো খোলায় অল্প আঁচে তিন চারটি দারচিনি, লবঙ্গ ও গোটা গোলমরিচ নেড়ে নিন। সুগন্ধ বেরোলে নামিয়ে নিন। এই মশলাগুলো থেঁতো করে গুঁড়ো করে নিন। একটি বাটিতে দু'চামচ মধু নিন। এতে এক চামচ করে বীট নুন ও হলুদগুঁড়ো দিন। থেঁতো করা মশলা দিয়ে দিন। হাফ ইঞ্চি আদাকে থেঁতো করে পিষে দিন। ভাল মতো মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রচন্ড শুকনো কাশি ও কফ জমে গেলে সকালে খালি পেটে খান এই মিশ্রণটি। কাশির সিরাপ খেতে হবে না।
সর্দি কাশি দূর করতে মধুর ব্যবহার প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। শরীরে ইমিউনিটি বাড়ায় মধু। অন্যদিকে, হলুদেরও গুণ প্রচুর। হলুদে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টিসেপটিক, অ্যান্টি ব্যাক্টেরিয়াল, অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য। এছাড়াও পলিফেনল ও কার্কিউমিনয়েড উপাদানের কারণে যে কোনও রোগ নিরাময়ে কার্যকরী। সর্দিতে মহৌষধ গোলমরিচ। এর ঝাঁঝেই পালায় সর্দি। গলা ব্যথায় দারুণ কাজে দেয় লবঙ্গ। যদি মেলে মধু ও গোলমরিচ তাহলে তৈরি হবে সর্দি কাশির জন্য ব্রহ্মাস্ত্র। ওই মিশ্রণ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। সর্দি কাশির সমস্যায় এক চামচ করে কদিন খেলেই বিদায় নেবে সব রোগভোগ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?